গ্যাস নিয়ে পাকিস্তানে হাহাকার! এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ৪৫০০ টাকা

Published:

Pakistan LPG Cylinder Price

সহেলি মিত্র, কলকাতাঃ এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম নিয়ে এবার সব সীমা পার পাকিস্তানে। ইরান-ইসরায়েল যুদ্ধের আগুন থেকে প্রায় কোনো দেশই রক্ষা পায়নি। LPG থেকে শুরু করে তেল, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে। এই যুদ্ধ কবে শেষ হবে? জিনিসের দাম কবে কমবে? উঠছে প্রশ্ন। এরই মাঝে এবার ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ৪৫০০ টাকা অবধি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

ফের বাড়ল ঘরোয়া রান্নার গ্যাসের দাম

বিশ্বজুড়ে পেট্রোল, ডিজেল ও গ্যাসের আকাশছোঁয়া দামের প্রভাব পড়েছে ভারত সহ বিভিন্ন দেশে। বাদ যায়নি পাকিস্তানও। কিন্তু এবার এই পাকিস্তানের গ্যাস সিলিন্ডারের দাম শুনে আপনার চোখও কপালে উঠতে পারে। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের রাষ্ট্রীয় নিয়ন্ত্রক সংস্থা, তেল ও গ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (ওজিআরএ)-এর মতে, প্রতি কিলোগ্রাম এলপিজির দাম ২২৫.৮৪ পাকিস্তানি রুপি। একটি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের (১১.৮ কেজি) দাম ২,৬৬৪ পাকিস্তানি রুপি।

lpgpriceinpakistan.com-এর তথ্য অনুযায়ী, একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১০,২৫৩ পাকিস্তানি রুপি, কিন্তু বাজারের পরিস্থিতি ভিন্ন। কালোবাজারির জেরে এলপিজির দাম প্রতি কিলোগ্রাম ৩০০-৪০০ পাকিস্তানি রুপিতে পৌঁছেছে। গার্হস্থ্য সিলিন্ডারের দাম ৩,৫০০-৪,৫৫০ পাকিস্তানি রুপি এবং বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৩,৬০০-১৭,০০০ পাকিস্তানি রুপি।

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের সাড়ে সর্বনাশ! এতটা দাম বাড়ল সর্ষের তেলের, দেশলাই নিয়েও দুঃসংবাদ

ভারতে আজ গ্যাস সিলিন্ডারের দাম কত?

আজ বৃহস্পতিবার কলকাতা শহরে ১৪ কেজি ঘরোয়া এলপিজির দাম ৯১৩ টাকা এবং বাণিজ্যিক গ্যাসের দাম ১৮৮৪ টাকা। মুম্বাইতে ঘরোয়া এলপিজির দাম ৯৩৯ টালা এবং বাণিজ্যিক গ্যাসের দাম ১৯৮৮ টাকা। চেন্নাইয়ের কথা বললে, শহরে ১৪ কেজি ঘরোয়া এলপিজির দাম ৯২৮ টাকা এবং বাণিজ্যিক গ্যাসের দাম ২০৪৩ টাকা। অন্যদিকে নয়ডাতে ঘরোয়া এলপিজির দাম ৯১০ টাকা এবং বাণিজ্যিক গ্যাসের দাম ১৮৮৪ টাকা।

google button