পোড়া বাসন পরিষ্কার করতে আর কষ্ট নয়, এই ৪ টিপসেই হবে ম্যাজিক

Published:

Clean Burnt Pans Tips

প্রীতি পোদ্দার, কলকাতা: নতুন নতুন রেসিপি রান্না করে আপনজনকে খাওয়াতে সবারই কম বেশি ভালো লাগে। কিন্তু রান্না করতে গেলে প্রায়শই কড়াই বাসন পুড়ে যায়। আর তাতেই কাজের ১২টা বেজে যায়। পোড়া দাগ ওঠানোর জন্য ঘষতে ঘষতে রীতিমত হাত ব্যথা হয়ে যায় সকলের। কিন্তু কিছুতেই এই দাগগুলো সাফ (Cleaning Tips) হতে চায় না। তবে চিন্তা নেই, আমাদের আজকের প্রতিবেদন এমন কিছু টিপস আপনাদের জন্য নিয়ে এসেছে যেটা সহজেই পোড়া দাগ তুলে (Clean Burnt Pans Tips) দেবে।

বাসনপত্রের ওপর জেদি পোড়া দাগ তোলার উপায়

রান্না করতে গিয়ে বাসনপত্র পুড়ে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। অনেকেরই এই অভিজ্ঞতা রয়েছে কম বেশি। কখনও রান্না করতে করতে জরুরি কাজ পড়ে যায় বা কখনও আবার অন্যমনস্ক থাকলে এটা হয়। তাতে উল্টে আরও কাজ বেড়ে যায়। সেক্ষেত্রে অনেকেই জলে দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখে কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাই সেই সমস্যা চিরতরে দূর করতে আমরা আজ আপনাদের ৪ টি উপায় বলে দেব। চলুন একনজরে সেই উপায়গুলো জেনে নেওয়া যাক বিস্তারিত।

৪ উপায়ে বাসন হবে ঝকঝকে

  • প্রথমে জেদি পোড়া দাগের কড়াইয়ে ভর্তি করে জল নিয়ে নিতে হবে এবং সেটিকে গ্যাসে ফুটিয়ে নিতে হবে। আর তাতে ১ চামচ বাসন মাজার লিক্যুইড ডিশ ওয়াশ জেল মিশিয়ে দিতে হবে এবং ঢাকা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পরে দেখবেন কড়াইয়ের পোড়া অংশগুলি উঠতে শুরু করেছে। এরপর জলটা ফেলে হাত দিয়ে মেজে নিলেই পরিষ্কার হয়ে যাবে কড়াই।
  • কড়াই কিংবা বাসনের জেদি পোড়া দাগ তুলতে চাল ধোয়া জল বেশ কার্যকরী। সেক্ষেত্রে চাল ধোঁয়া জলের সঙ্গে কয়েক চামচ লেবুর রস মিশিয়ে রেখে দিলেই দেখবেন পোড়া দাগ ম্যাজিকের মত উধাও হতে গিয়েছে। কারণ চাল ধোয়া জলে থাকা স্টার্চ আর লেবুর রসে সাইটিক অ্যাসিড বাসনের জেদি দাগ তুলতে বেশ সাহায্য করে।
  • এক কাপ বেকিং সোডার সঙ্গে এক চামচ দাঁত মাজার পেষ্ট, দু’চামচ বাসন মাজার লিক্যুইড ডিশ ওয়াশ জেল ও এক চামচ নারকেল তেল ভালো করে মিশিয়ে নিন। এরপর পোড়া লেগে যাওয়া বাসনের গায়ে এই মিশ্রণটি মাখিয়ে আধঘন্টা অপেক্ষারেখে দিতে হবে। এবার একটু হালকা মেজে নিলেই গায়েব হয়ে যাবে পোড়া দাগ।

আরও পড়ুন: কলকাতা-বেনারস সহ আরেকটি রুটে নতুন ট্রেন দিল রেল, দেখুন সময়সূচি

  • পোড়া পাত্রের জন্য ভিনিগার বেশ কার্যকরী উপাদান। পোড়া কড়াইয়ে বেশ খানিকটা ভিনিগার মেশানো জল দিয়ে যদি ফুটিয়ে নিতে হবে। আর তার সঙ্গে খানিকটা বেকিং সোডা দিয়ে দিতে হবে। ঘণ্টা খানেক পর ভাল করে ধুয়ে নিলেই কড়াইটি ঝকঝক করবে। তাই এখন থেকে পোড়া দাগের চিন্তা ভুলে বিন্দাসে রান্না করুন প্রিয়জনদের জন্য।
google button