ফের চড়বে বাজার, ডিসেম্বরের মধ্যেই সেনসেক্স পৌঁছবে ৯৫,০০০ এ? বলছে মর্গান স্ট্যানলি

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক সময়ে পশ্চিম এশিয়ায় ব্যাপক সংঘাতের কারণে বারবার মুখ থুবড়ে পড়েছে ভারতের শেয়ারবাজার (BSE SENSEX)। বিয়োগকারীদের বারবার সেন্সেক্সের পতন দেখতে হয়েছে। তবে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর বাজার কিছুটা ঊর্ধ্বমুখী হলেও ফের পতনের আশঙ্কা রয়েছে অনেকেরই। আসলে বিগত দিনগুলিতে ভারতীয় স্টক মার্কেট যেভাবে চাপের মুখে পড়েছে তাতে সেনসেক্স কবে আবার আগের অবস্থায় ফিরবে তা বলা কঠিন। ঠিক সেই আবহে জনপ্রিয় ব্রোকারেজ ফার্ম মর্গান স্ট্যানলি দাবি করছে, আগামী কিছু মাসের মধ্যেই পুনরুদ্ধার দেখতে পাওয়া যাবে ভারতের বাজারে। যার জেরে চড়বে সেনসেক্স।

95,000 এ পৌঁছবে সেনসেক্স?

বিগত বছরগুলিতে ভারতীয় বাজারে চরম অস্থিরতা এবং সেনসেক্সের পতনকে ইতিহাসের সবচেয়ে খারাপ সময় বলে অভিহিত করছেন বহু ব্রোকারেজ ফার্ম। সেই তালিকার বাইরে নয় মর্গান। তবে এই ব্রোকারেজ সংস্থাটি নিজেদের রিপোর্টে দাবি করেছে, এই মুহূর্তে ভারতীয় শেয়ার বাজার চরম অনিশ্চয়তা এবং পতনের মধ্যে দিয়ে গেলেও অভ্যন্তরীণ চাহিদা ঠিক আছে। আর সে কারণেই ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরবে বাজার।

মর্গান স্ট্যানলি বলছে, চলতি বছর অর্থাৎ 2026 সালের ডিসেম্বর মাসের মধ্যে সেনসেক্স পৌঁছে যাবে 95,000 এ। আগেই এই লক্ষ্যমাত্রা ঠিক করেছিল এই ব্রোকারেজ ফার্মটি। নতুন বছরে সেই সিদ্ধান্তই অপরিবর্তিত রাখল তারা। ব্রোকারেজ ফার্মটি জানিয়েছে, সোনার নিরিখে এযাবৎকালে সেনসেক্স একেবারে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। সংস্থাটি বলছে, RBI রূপির মনোভাব একেবারে বদলে দিয়েছে। যা আজও অবমূল্যায়িত।

বলাই বাহুল্য, আজকের দিনে দাঁড়িয়ে সেনসেক্স 77,550 টাকা 25 পয়সায় দাঁড়িয়ে। কয়েকজন বাজার বিশেষজ্ঞ মনে করছেন, আগামীতে ভূরাজনৈতিক অস্থিরতা এবং অভ্যন্তরীন সমস্যার কারণে সেনসেক্স কিছুটা পড়তে পারে। এদিকে মর্গান বলছে, ভারতের বাজার, কৃত্রিম বুদ্ধিমত্তা খাত থেকে শুরু করে অন্যান্য সব ক্ষেত্রে আগামী দিনে আমূল বদল আসবে। এর মাঝে বাজার ধাক্কা খেলে সেনসেক্স এ সাময়িক পতন দেখা দিতে পারে। তবে তাতে ভয় পাওয়ার কিছু নেই। বছরের শেষ অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই সেনসেক্স দামের নিরিখে রেকর্ড করতে পারে।

অবশ্যই পড়ুন: Jio, Airtel-কে মাত দিয়ে ১ নম্বরে চলে এল BSNL

প্রসঙ্গত, এই বিদেশী ব্রোকারেজ ফার্ম বলছে 2028 আর্থিক বছরের মধ্যে সেনসেক্স প্রত্যেক বছর 17 শতাংশ হারে বৃদ্ধি পাবে। সর্বোচ্চ 30 শতাংশ পর্যন্ত বাড়তে পারে সেটি। আর তা হলে অনুমান করা হচ্ছে 2028 আর্থিক বছরের মধ্যে সেনসেক্স 1 লাখ 7 হাজার টাকা ছাড়িয়ে যাবে। সব মিলিয়ে বলাই যায়, বিগত কিছু বছরে বাজার ক্রমাগত খারাপ খাতে বইলেও মর্গান আসন্ন কিছু বছরের মধ্যে শেয়ার মার্কেটের উত্থান নিয়ে একেবারে বাজি ধরে বসেছে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)