সহেলি মিত্র, কলকাতাঃ হাতে গোনা আর মাত্র ৫ দিন, ব্যস তারপরেই পড়ে যাবে নতুন মাস অর্থাৎ জুন। আর নতুন মাস পড়ার সঙ্গে সঙ্গে বহু জিনিসের ওপর প্রভাব পড়ে। তেমনই প্রভাব পড়বে ব্যাঙ্কিং (Bank) পরিষেবার ক্ষেত্রেও। যদিও আজ আলোচনা হবে আগামী জুন মাসে কতদিন, কবে এবং কী কারণে ব্যাঙ্ক বন্ধ (Bank Holiday) থাকবে সে বিষয়ে। আপনারও যদি ব্যাঙ্ক সংক্রান্ত কোনও কাজ পেন্ডিং থেকে থাকে তাহলে তা চলতি মে মাসেই সেরে ফেলুন। পরের মাসের জন্য অপেক্ষা করলে বিপদে পড়তে পারেন।
জুন মাসে কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে?
প্রতি মাসের মতো, দেশজুড়ে বিভিন্ন জাতীয়, আঞ্চলিক এবং ধর্মীয় ছুটির কারণে জুন মাসেও ব্যাঙ্ক বেশ কিছুদিন বন্ধ থাকবে। আরবিআই প্রতি মাসে ছুটির তালিকা প্রকাশ করে। সেই অনুযায়ী ব্যাংকিং পরিষেবা চালু থাকবে। তবে, ইউপিআই, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এটিএম-এর মতো ডিজিটাল ব্যাংকিং পরিষেবাগুলো ছুটির দিনেও যথারীতি চালু থাকবে। তাই, আপনার জরুরি ব্যাংকিং কাজগুলো আগে থেকেই পরিকল্পনা করে রাখা খুব জরুরি।
৭ জুন, ২০২৬: রবিবার (সাপ্তাহিক ছুটি)
১৩ জুন, ২০২৬: শনিবার (মাসের দ্বিতীয় শনিবার)
১৪ জুন, ২০২৬: রবিবার (সাপ্তাহিক ছুটি)
২১ জুন, ২০২৬: রবিবার (সাপ্তাহিক ছুটি)
২৬ জুন, ২০২৬: শুক্রবার মহরমের ছুটি থাকবে দেশজুড়ে।
২৭ জুন, ২০২৬: শনিবার (মাসের চতুর্থ শনিবার)
২৮ জুন, ২০২৬: রবিবার (সাপ্তাহিক ছুটি)
জুন মাসে কিছু আঞ্চলিক উৎসব ও বার্ষিকীও রয়েছে, যার ফলে কিছু রাজ্যে অতিরিক্ত ব্যাঙ্ক ছুটি থাকবে। উদাহরণস্বরূপ, ওড়িশার ভুবনেশ্বরে রাজা সংক্রান্তি উপলক্ষে ১৫ই জুন এবং মিজোরামের আইজলে ওয়াইএমএ দিবসে ব্যাঙ্ক বন্ধ থাকবে। হরিয়ানায় মহারানা প্রতাপ জয়ন্তী উপলক্ষে ১৭ই জুন ছুটি থাকবে।
কোন কোন পরিষেবা চালু থাকবে?
ব্যাংকের শাখাগুলো বন্ধ থাকলেও গ্রাহকদের চিন্তার কোনো কারণ নেই। কারণ ডিজিটাল ব্যাংকিং পরিষেবা দিনে ২৪ ঘণ্টাই পাওয়া যাচ্ছে। ইউপিআই, গুগল পে, ফোনপে, পেটিএম, নেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এটিএম থেকে টাকা তোলার মতো পরিষেবাগুলো যথারীতি কাজ করবে। মানুষ সহজেই অনলাইন লেনদেন করতে, বিল পেমেন্ট করতে এবং ব্যালেন্স চেক করতে পারবেন।










