সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় বাইক প্রেমীদের হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার জন্য সেই চিরচেনা ‘পালসার ১৮০’ (Pulsar 180) আবারো নয়া রূপে ফিরে এল। প্রায় ২৫ বছর ধরে ভারতের পারফরমেন্স বাইকের সেগমেন্টে রাজত্ব করা পালসার সিরিজের অন্যতম আইকনিক এই মডেল এবার নতুন অবতারে লঞ্চ করল বাজাজ অটো লিমিটেড। দীর্ঘ সময় পর গ্রাহকদের প্রবল চাহিদার কথা মাথায় রেখে এবার অত্যাধুনিক ফিচার্স এবং ধামাকাদার লুকে সাজানো হয়েছে এই বাইক।
কী কী নতুনত্ব থাকছে এবার এই মডেলে?
নতুন বাজাজ পালসার ১৮০ শুধুমাত্র নামে নয়, এবং ফিচার্সের দিক থেকেও আগের থেকে অনেক বেশি উন্নত। হ্যাঁ, এবার এই বাইকটিতে থাকছে শক্তিশালী এলইডি হেড ল্যাম এবং এলইডি ব্লিংকার্স, যা একে আরও প্রিমিয়াম লুক দিচ্ছে। এদিকে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের সঙ্গে এখন পাওয়া যাবে ব্লুটুথ কানেক্টিভিটি সাপোর্ট। যার ফলে রাইড করার সময় স্মার্টফোনের নোটিফিকেশন খুব সহজেই দেখতে পাবেন। আর গ্রাহকরা এই বাইকটি ব্ল্যাক ব্লু, ব্ল্যাক গোল্ড, ব্ল্যাক গ্রে, ব্ল্যাক রেড এবং হোয়াইট রঙের বিকল্পে কিনতে পারবে।
ইঞ্জিন এবং পারফরমেন্স
গতির শক্তির ভারসাম্য বজায় রাখার জন্য বাজাজ এতে ব্যবহার করছে শক্তিশালী ইঞ্জিন। হ্যাঁ, বাইকটিতে রয়েছে ১৭৮.৬১ সিসি এয়ার অ্যান্ড অয়েল-কুলড ইঞ্জিন, যেটি ১৭ বিএইচপি পাওয়ার এবং ১৫ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে। এমনকি এতে ৫-স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স রয়েছে। কোম্পানির দাবি, এই বাইকটি প্রতি লিটারে ৪২ কিলোমিটার মাইলেজ দেবে।
আরও পড়ুন: গ্যাস ছাড়াই রান্না! প্লাজমা স্টোভ নাকি ইন্ডাকশন, কোনটি বেস্ট জানুন
এমনকি রাইডারদের নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন পালসার ১৮০ তে দেওয়া রয়েছে ডুয়াল-ড্রিস্ক ব্রেক। আর ১৫৬ কেজি ওজনের এই বাইকটিতে টিউবলেস টায়ার থাকছে, যা হাইওয়ে বা শহরের ব্যস্ত রাস্তায় দারুণ গ্রিপ এবং ভারসাম্য দেবে। দাম নিয়ে যদি কথা বলি, তাহলে নতুন বাজার পালসার ১৮০-র এক্স শোরুম দাম রাখা হচ্ছে মাত্র ১ লক্ষ ২২ হাজার ৪৯০ টাকা। আর প্রিমিয়াম লুক এবং আধুনিক ফিচার্সের কথা বিবেচনা করলে এই দাম প্রতিযোগিতামূলক বলেই মনে করা হচ্ছে।












