‘আমরা এসব নিয়ে কিছু বলব না!’ ট্রাইবুনালই শেষ ভরসা, জানাল সুপ্রিম কোর্ট

Published:

Supreme Court

প্রীতি পোদ্দার, কলকাতা: শিয়রে ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026), জোর কদমে রাজ্য জুড়ে চলছে তাই ভোটের প্রচার। কিন্তু SIR এর জট যেন কিছুতেই কাটছে না। ইতিমধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশের (SIR In Bengal) পরেই অসংখ্য নাম বাদ পড়েছিল, এরপর একের পর সাপ্লিমেন্টারি তালিকা বের হয়। সবশেষে নাম বাদ গিয়েছে ৯০ লক্ষের বেশি নাম। অনেকেই এখন ট্রাইবুনালে গিয়েছেন। আধার কার্ড, পাসপোর্ট আছে, কিন্তু তবুও কেন নাম বাদ পড়েছে, এমন প্রশ্ন উঠছে ডিলিটেড ভোটারদের কাছ থেকে, এই অবস্থায় ট্রাইবুনালে ভরসা রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

৯০ লক্ষের বেশি নাম তালিকা থেকে বাদ পড়েছে

নিয়ম অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় দুই দফার ভোটার তালিকাই ‘ফ্রিজ’ করে দেওয়া হয়েছে। কিন্তু SIR-এর বিবেচনাধীন তালিকা থেকে ৯০ লক্ষের নাম বাদ পড়েছে, তাঁদের আবেদন পুনর্বিবেচনা করে দেখছে ট্রাইবুনাল। এই পরিস্থিতিতে ট্রাইবুনালে ‘পাশ করা’ বাতিল ভোটারদের কী হবে? আদৌ কি তাঁরা ভোট দিতে পারবেন? এই ধরনের নানা প্রশ্ন উঠছে। শুক্রবার এ বিষয়ে মামলা করে প্রধান বিচারপতি সূর্য কান্তের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। আদালতের পর্যবেক্ষণ, ভোটাধিকার অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই এ বিষয়ে পুনরায় বিবেচনা করা হবে। আজ সেই মামলার শুনানি শুরু হলে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল।

কী বলছে সুপ্রিম কোর্ট?

রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ সোমবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়েছে, ‘এই ব্যাপারে ট্রাইবুনালই সিদ্ধান্ত নেবে। আমরা এই নিয়ে কিছু বলব না।’ এছাড়াও আদালত জানায়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, আজ থেকে ট্রাইবুনাল পুরোদমে কাজ শুরু করবে। ফলে কমিশনকে তাদের কাছেই এই ব্যাপারে জানাতে হবে। সংবিধান অনুযায়ী, ভোটার তালিকায় নাম থাকা এবং ভবিষ্যতের নির্বাচনে ভোট দেওয়ার অধিকার প্রত্যেক নাগরিক পাবেন। এই অধিকারটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং স্থায়ী অধিকার হিসাবে বিবেচিত। তবে এখন সুপ্রিম কোর্ট ট্রাইবুনালে ভরসা রাখছে।

আরও পড়ুন: প্রকাশ্যে রাজ্যে JECA 2026 পরীক্ষার দিন, কীভাবে আবেদন সহ জানুন খুঁটিনাটি তথ্য

প্রসঙ্গত, ভোটের মুখে এত বিশাল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে রাজনৈতিক তর্জা এখন তুঙ্গে। তৃণমূল কংগ্রেস ক্রমাগত এই ঘটনার পিছনে বিজেপি এবং নির্বাচন কমিশনকে দায়ী করে চলেছেন। এখন দেখার, ট্রাইবুনাল কত দ্রুত এই বিপুল সংখ্যক ভোটারের ভাগ্য নির্ধারণ করতে পারে। এদিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন আজ থেকে ট্রাইব্যুনাল পুরোদমে কাজ শুরু করবে।