আজ KKR-র হারের কারণ হয়ে উঠতে পারেন CSK-র এই ব্যাটসম্যান

Published:

This Batsman Can Set a Huge score In KKR Vs CSK

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যর্থতা বুকে নিয়ে আজ চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (KKR Vs CSK)। এই ম্যাচে জয় তোলাই শাহরুখ খানের দলের প্রধান লক্ষ্য। নাইট ভক্তদের আশা, চেন্নাইয়ের বিপক্ষে হয়তো জয়ের মুখ খুলতে পারবে কলকাতা। যদিও ম্যাচের আগেই তার একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন নাইট তারকা ফিন অ্যালেন। এমতবস্থায়, ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন আজ KKR এর জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারেন চেন্নাই সুপার কিংসের এক তারকা ব্যাটসম্যান। কে তিনি?

কলকাতার হারের কারণ হয়ে উঠতে পারেন ইনি

এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের অন্যতম প্রধান কারিগর সঞ্জু স্যামসন। ফাইনাল পর্যন্ত শেষ তিনটি ম্যাচে এই ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান যা খেল দেখিয়েছেন তা আগামী এক দশক মনে থেকে যাবে ক্রিকেট ভক্তদের। সেই প্লেয়ার এ বছর চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেনিং করছেন। চলতি টুর্নামেন্টের শুরুর দিকে ব্যর্থ হলেও শেষ ম্যাচে চেন্নাইকে একাই জিতিয়েছেন তিনি। করেছেন শতরান।

না বললেই নয়, গত শনিবার দিল্লির বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে একেবারে ঝড় তুলেছিলেন সঞ্জু। নিজে কত বড় ক্ষমতাশালী ব্যাটসম্যান ব্যাট সাথে প্রতিবার প্রমাণ করেছেন তিনি। এদিন একেবারে নট আউট থেকে 115 রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ভারতীয় তারকা। সেই জোরেই 212 রান তোলে চেন্নাই। ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন, সঞ্জুর যেহেতু একটানা 3-4 টি ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলার রেকর্ড রয়েছে ফলে আজ বিপদে পড়তে পারে কলকাতা নাইট রাইডার্স।

অবশ্যই পড়ুন: “মায়ের দিব্যি..” ভক্তদের উদ্দেশ্যে কেন এমন বললেন KKR-র অঙ্গকৃষ রঘুবংশী?

অনেকেরই দাবি, টি-টোয়েন্টি বিশ্বকাপে সঞ্জু দেখিয়ে দিয়েছেন পরপর তিন ম্যাচে কীভাবে ব্যাট হাতে টিকে থাকা যায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও হয়তো সেই ছবি ফুটে উঠতে পারে। কে বলতে পারে আজও প্রথমে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত টিকে থেকে চেন্নাইকে জিতিয়ে দিলেন তিনি। সব মিলিয়ে বলাই যায়, মঙ্গলবার যদি ব্যাট হাতে সঞ্জু স্যামসন ক্রিজে টিকে যান সে ক্ষেত্রে KKR-র পরাজয় নিশ্চিত। তাই জিততে হলে সঞ্জুর উইকেটটা আগে ফেলতে হবে অজিঙ্কা রাহানেদের।