RR ম্যানেজমেন্টের উপর বেজায় অসন্তুষ্ট বৈভব সূর্যবংশী

Published:

Vaibhav Sooryavanshi

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একেবারে স্বপ্নের ফর্মে রয়েছেন 15 বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। রাজস্থান রয়্যালসের হয়ে আজ পর্যন্ত যে কটি ম্যাচে ওপেনিং করতে নেমেছেন বেশিরভাগ ম্যাচেই নিজেকে নিংড়ে দিয়েছেন বিহারের ভূমিপুত্র। সবচেয়ে বড় কথা, ব্যাট হাতে দলের জন্য অবদান রাখতে একটুও পিছু পা হননি তিনি। বলা যায়, ধারাবাহিকভাবে রাজস্থানের জন্য রান করে গিয়েছেন এই খেলোয়াড়। সেই প্লেয়ারই গত ম্যাচে শূন্য রানে আউট হন। আর তারপরেই প্রকাশ্যে এলো বড় তথ্য। জানা যাচ্ছে, RR ম্যানেজমেন্টের সিদ্ধান্তে অসন্তুষ্ট এই ভারতীয় ক্রিকেটার।

দলের সিদ্ধান্তে অসন্তুষ্ট বৈভব

গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ওপেনিং করতে নেমে প্রথম বলেই উইকেট হারান বৈভব সূর্যবংশী। যে ঘটনা চোখে লেগেছে ক্রিকেট ভক্তদের। এদিন শূন্য রানে বৈভব উইকেট হারাতেই তাঁকে নিয়ে নানান আলাপ আলোচনা চলেছিল। এরই মাঝে শোনা যাচ্ছে, এদিন বৈভব সূর্যবংশীকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানোর কারণে বেশ অসন্তুষ্ট বিহারের ক্রিকেটার।

এ প্রসঙ্গে রাজস্থান রয়্যালসের সরকারি কোচ ট্রেভর পেনি জানিয়েছেন, বৈভব সূর্যবংশী একদমই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পছন্দ করেন না। এদিকে তাঁকেই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করেছে রাজস্থান। আর সে কারণেই ম্যানেজমেন্টের উপর অসন্তুষ্ট বৈভব।

এদিন RR দলের সহকারী কোচ এও বলেন, বৈভব দলের জন্য মাঠে নিজের অবদান রাখতে চান। ব্যাট হাতে রান করার পাশাপাশি ফিল্ডিংয়ে দলকে সঙ্গ দিতে চান তিনি। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাটা একেবারেই পছন্দ করেন না এই খুদে ক্রিকেটার। সেসব জানা সত্ত্বেও ম্যানেজমেন্ট তাঁকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানোয় বেশ মন খারাপ বৈভবের। অনেকেই মনে করছেন, তাঁকে এদিন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাখার কারণেই ব্যাট হাতে নিজেকে উজার করে দিতে পারেননি এই খেলোয়াড়।

অবশ্যই পড়ুন: আজ KKR-র হারের কারণ হয়ে উঠতে পারেন CSK-র এই ব্যাটসম্যান

উল্লেখ্য, গতকাল প্রথমে ব্যাট করে 216 রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। পরবর্তীতে 217 রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম উইকেট হারান রাজস্থানের দুই দক্ষ ওপেনার যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী। অনেকে ধরেই নিয়েছিলেন সেখানেই হেরে গিয়েছে রাজস্থান। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। এদিন রাজস্থানের বাকিদের চেষ্টা সত্ত্বেও 57 রানে জয় খুঁজে নেয় SRH। বলে রাখি, এদিন বৈভবের বিকল্প হয়ে আগের ইনিংসে বল করতে নেমেছিলেন সন্দীপ শর্মা।