ভুলে যাবেন ধূমপান! ফের অনেকটাই বাড়তে পারে সিগারেটের দাম 

Published:

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের পকেটে টান পড়তে চলেছে ধূমপায়ীদের। অনেকটাই বাড়তে চলেছে সিগারেটের দাম (Cigarette Price Hike)। মতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেসের এক প্রতিবেদন অনুযায়ী, করের বোঝা সামলাতে এবার দাম বৃদ্ধি করতে পারে কোম্পানিগুলি। তারা জানিয়েছে, ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে জিএসটি ২.০ (GST 2.0) কার্যকর হওয়ার পর সিগারেটের উৎপাদন খরচ অনেকটাই বেড়েছে। যে কারণেই এবার দাম বৃদ্ধির সম্ভাবনা।

বাড়তে চলেছে সিগারেটের দাম

উল্লেখ্য, এবার ইনপুট ট্যাক্স ক্রেডিটের (আইটিসি) জন্য সিগারেটের কর ৬০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এমনকি এর ফলে পণ্যের মিশ্রণের উপর ভিত্তি করে সর্বোচ্চ খুচরা মূল্য প্রায় ৩৫ শতাংশ বাড়ানোর প্রয়োজন পড়বে। আসলে সাম্প্রতিক বছরগুলিতে এই শিল্পে সবথেকে বেশি কর বাড়ানো হয়েছে। যে কারণে একাধিক ধাপে অনেকটাই দাম বাড়ানো হয়েছে এই নেশা দ্রব্যের। কিন্তু উৎপাদন খরচ এবং অতিরিক্ত করের করের বোঝা সামলাতে গ্রাহকদের পকেটে চাপ ফেলতে চলেছে সংস্থাগুলি।

ওই প্রতিবেদন বলছে যে, আইটিসি পর্যায়ক্রমে মূল্যবৃদ্ধি কার্যকর করছে, যাতে একটা নির্দিষ্ট নিরপেক্ষ স্তরে পৌঁছনো যায়। এমনকি উপভোক্তাদের প্রতিক্রিয়া, প্রতিযোগিতামূলক সমস্ত পদক্ষেপ আর অবৈধ বাণিজ্যের প্রবণতা পর্যবেক্ষণের পাশাপাশি অংশীদারিত্ব রক্ষার ক্ষেত্রেও মূল্যবৃদ্ধির ভারসাম্য বজায় রাখা হবে বলে জানিয়েছে আইটিসি। কিন্তু হঠাৎ করে দাম বৃদ্ধির কারণে গ্রাহকদের পড়তে হতে পারে সমস্যায়। সেই কারণেই ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত সংস্থার।

আরও পড়ুন: ১০ই জুন ভারতের ইতিহাসে নাম লেখাতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এমনকি ওই ব্রোকারেজ সংস্থা জানিয়েছে, ২০২৭ অর্থবর্ষের জন্য সিগারেট ব্যবসার রাজস্ব আনুমানিক ১৫ শতাংশ আর সুদ এবং কর পূর্ববর্তী আয় ১৯ শতাংশ পতন হতে পারে। অনুমান করা যাচ্ছে, প্রথম ধাপে প্রত্যেকটি সিগারেটের প্যাকেটে হয়তো ৫ থেকে ১০ টাকা পর্যন্ত দাম বাড়তে পারে। এমনকি প্রিমিয়াম সিগারেটগুলির দাম আরও বাড়তে পারে। যে কারণে সাধারণ গ্রাহক থেকে শুরু করে মধ্যবিত্ত, নিম্নবিত্ত সকলের মধ্যেই যে প্রভাব পড়বে তা বলার অপেক্ষা রাখে না।