পেনশন প্রাপক থেকে কর্মীদের জন্য সুখবর, টাকা মেটাতে নয়া নির্দেশ পশ্চিমবঙ্গ সরকারের

Published:

Government of West Bengal

সহেলি মিত্র, কলকাতাঃ সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে নতুন নোটিশ জারি করল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। সকলের ফান্ড সংক্রান্ত সমস্যা সমাধানে তৎপর হল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য বাজেটে ঘোষিত ৪ শতাংশ মহার্ঘ ভাতা (Dearness allowance) প্রদানের প্রশাসনিক অর্ডার এখনও প্রকাশ পায়নি, যা নিয়ে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনারদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ দুইই কাজ করছে। এরই মাঝে ট্রেজারি ফান্ড নিয়ে নতুন আদেশ জারি করল সরকার।

সরকারি কর্মীদের জন্য নতুন নোটিশ জারি

অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণত বরাদ্দ ছাড়া ট্রেজারিতে কোনো বিল গ্রহণ করা হবে না (WBTR 2005, রুল 4.008)। তবে ২০২৬-২৭ অর্থবছরের ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত, বিশেষ ক্ষেত্রে বরাদ্দ দেরিতে পৌঁছালে কিছু নির্দিষ্ট খাতে অগ্রিমভাবে বিল তোলার অনুমতি দেওয়া হয়েছে।

এই খাতগুলির মধ্যে রয়েছে বেতন/মজুরি, পেশাগত ফি, ICDS খরচ, ইন্টার্ন ও ট্রেনি নার্সদের স্টাইপেন্ড, অ্যাড-হক ডাক্তারদের বেতন, ডায়েট ও অক্সিজেন খরচ, লিনেন ধোয়ার খরচ এবং অজ্ঞাত মৃতদেহের সৎকার ব্যয় ইত্যাদি প্রশাসনিক দপ্তরগুলিকে দ্রুত তহবিল বণ্টন নিশ্চিত করতে বলা হয়েছে, যাতে অগ্রিম বিল তোলার প্রয়োজন না হয়। শুধু তাই নয়, স্বাধীনতা সংগ্রামীদের পেনশন, বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পে মেডিক্যাল রিইম্বার্সমেন্ট, বিচারক ও সরকারি কর্মীদের চিকিৎসা খরচ, হাসপাতালের সিকিউরিটি/হাউসকিপিং ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ব্যয়, এবং অবসরপ্রাপ্ত কর্মীদের LTC/HTC সংক্রান্ত বিল তোলারও অনুমতি দেওয়া হয়েছে বটে। তবে কর্তৃপক্ষকে দ্রুত তহবিল বণ্টন নিশ্চিত করতে হবে, যাতে অগ্রিম বিল তোলার প্রয়োজন না হয়। সেক্ষেত্রে বরাদ্দ না থাকলে কোনো DDO ট্রেজারিতে অগ্রিম বিল জমা দিতে পারবে না।

আরও পড়ুনঃ অবশেষে DA পাচ্ছেন শিক্ষক, অধ্যাপকরা! কবে? নবান্নতে গেল ফাইল

সরকারি কর্মীরা জেনে রাখুন

উপরোক্ত বিষয়গুলি সত্ত্বেও, সকল বরাদ্দকারী এবং সাব-বরাদ্দকারী কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে যাতে বরাদ্দ দ্রুত DDO ও ট্রেজারি/PAO-তে পৌঁছায় এবং বরাদ্দের পূর্বানুমানে বিল তোলার প্রয়োজন না হয়। যেসব হিসাব Head of Account -এর ক্ষেত্রে বরাদ্দের পূর্বানুমানে বিল উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে, সেইসব শিরোনাম থেকে তহবিলের পুনর্বিন্যাস (Re-appropriation) করা যাবে না। প্রশাসনিক দপ্তরগুলি প্রতি মাসে বরাদ্দের পূর্বানুমানে বিল উত্তোলনের বিষয়টি পর্যালোচনা করবে। বরাদ্দের ঘাটতি দেখা দিলে, দপ্তরগুলি বর্তমান অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকের জন্য DDO অনুযায়ী এবং হিসাব শিরোনাম অনুযায়ী তহবিলের প্রয়োজন ১৫ জুন, ২০২৬-এর মধ্যে নির্ধারণ করে অর্থ দপ্তরে পরবর্তী বরাদ্দের প্রস্তাব পাঠাবে।