মাত্র ১০ টাকা দিয়েই অনালাইনে বানিয়ে নিন যে কোনও বয়সের বার্থ সার্টিফিকেট, রইল প্রসেস

Published:

Birth Certificate

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি বাড়িতে বসে ডিজিটাল বার্থ সার্টিফিকেট (Birth Certificate) বানাতে চাইছেন? তাহলে আপনার জন্য রইল সুখবর। এখন যে কোনও বয়সেরই জন্ম সার্টিফিকেট তৈরি করা যাবে। এর জন্য আপনি কেন্দ্র সরকারের অফিসিয়াল পোর্টালে গিয়েই নিজের জন্ম সার্টিফিকেট তৈরি করে নিতে পারবেন। কিন্তু কীভাবে তৈরি করবেন আর কী কী ডকুমেন্ট দরকার, কত টাকা ফি লাগবে ইত্যাদি বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে তুলে ধরা হল।

অনলাইনেই বানিয়ে নিন জন্ম সার্টিফিকেট

জন্ম সার্টিফিকেট বানানোর জন্য অবশ্যই আপনার ফোন বা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তারপর আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

  • প্রথমে মোবাইল ফোন বা কম্পিউটার থেকে যে কোনও ওয়েব ব্রাউজার খুলে crsorgi.gov.in ওয়েবসাইটে ভিজিট করুন।
  • যদি নতুন আবেদনকারী হন তাহলে একবার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিন। সেক্ষেত্রে নাম, মোবাইল নম্বর ইত্যাদি দিতে হবে।
  • এরপর নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পোর্টালে লগইন করুন।
  • লগইন করার পর অ্যাপ্লাই ফর বার্থ সার্টিফিকেট অপশনটিতে ক্লিক করুন। এতে প্রয়োজনীয় ফর্ম খুলে যাবে।
  • এরপর ব্যক্তিগত তথ্য এবং জন্মতারিখ, জন্মস্থান, বাবা-মায়ের বিবরণ ইত্যাদি চাওয়া হবে। সেগুলো সঠিকভাবে ইনপুট করুন।
  • এরপর এসডিএম-এর আদেশপত্র, পরিচয়পত্র বা অন্যান্য ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে।
  • এরপর পোর্টালে ডিসচার্জ স্লিপ আপলোড করে দিন।
  • এরপর আপনার আবেদনপত্র সাবমিট করে দিন।
  • জমা দেওয়ার পর আবেদনের রেফারেন্স নম্বরটি লিখে রাখুন। যার মাধ্যমে আপনি একই পোর্টাল থেকেই আবেদনের স্ট্যাটাস যাচাই করে নিতে পারবেন।

তবে হ্যাঁ, যদি শিশুর বয়স ২১ দিনের কম হয় তাহলে জন্ম সার্টিফিকেট পেতে শুধুমাত্র হাসপাতালের ছাড়পত্র, বাবা-মা এবং শিশুর কার্ড দরকার হয়। সেক্ষেত্রে আপনি খুব সহজেই শিশুর জন্ম সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন।

আরও পড়ুন: সামনেই দু’দিন ছুটি, বন্ধ থাকবে স্কুল থেকে সরকারি অফিস, দেখুন কবে কবে

কী কী ডকুমেন্ট লাগবে?

যদি আপনি কোনও বয়স্ক ব্যক্তির জন্ম সার্টিফিকেট বানাতে চান তাহলে অবশ্যই তিন ধরনের ডকুমেন্ট দরকার পড়বে। প্রথমত, আপনার এসডিএম অর্ডার দরকার। সেক্ষেত্রে আপনি একজন আইনজীবীর কাছ থেকে এটি সংগ্রহ করতে পারবেন। আর এটি ১০ টাকার স্ট্যাম্প পেপারেই খুব সহজে তৈরি করে নেওয়া যায়। এর পাশাপাশি একটি হলফনামা প্রস্তুত রাখতে হবে। এবং নিজের আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্টের মতো যে কোনও একটি পরিচয়পত্র দরকার পড়বে।