অ্যাকাউন্ট থেকে আর তোলা যাবে না ৫,০০০-র বেশি, নির্দেশ RBI-র, এই ব্যাঙ্কের গ্রাহক আপনিও?

Published:

RBI Money Limit

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর্থিক অবনতি লেগেই রয়েছে। ঠিক সে কারণেই এবার পুদুচেরি সমবায় ব্যাঙ্কের উপর কিছু বিধি নিষেধ আরোপ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)। জানা যাচ্ছে, RBI এর নতুন নির্দেশিকার ফলে এবার থেকে এই আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা তাঁদের অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 5,000 টাকা তুলতে পারবেন। বুধবার, বিবৃতি জারি করে পুদুচেরি সমবায় ব্যাঙ্কের গ্রাহকদের উদ্দেশ্যে এই ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্কটি। জানা যাচ্ছে, আগামী 6 মাস কার্যকর থাকবে রিজার্ভ ব্যাঙ্কের এই বিধি নিষেধ।

5,000 টাকার বেশি তুলতে পারবেন না গ্রাহকরা

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আর্থিক অবস্থা ক্রমশ খারাপ হয়েছে পুদুচেরি সমবায় ব্যাঙ্কের। ফলে আর্থিক প্রতিষ্ঠানটির কার্যকারিতা উন্নত করতে ব্যাঙ্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে গোটা বিষয়টি পর্যালোচনা করেছিল তারা। তবে কাজের কাজ কিছুই হয়নি। RBI এর অভিযোগ, একটা দীর্ঘ সময় ধরে নির্দিষ্ট তত্ত্বাবধানে থাকার পরেও ব্যাঙ্কটি তাদের আর্থিক সহ অন্যান্য সমস্যা দূর করতে কোনও রকম বাস্তবিক পদক্ষেপই নেয়নি।

ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, 1949-র প্রাসঙ্গিক ধারাগুলোর অধীনে এই নির্দেশাবলী অপরিহার্য হয়ে পড়েছে বলেই জানিয়েছে RBI। জানা গিয়েছে, এই ভারতীয় ব্যাঙ্কের বর্তমান লিকুইড ফান্ডের যা পরিস্থিতি তা দেখেই আগামী ছয় মাসের জন্য গ্রাহকদের 5,000 টাকার বেশি অর্থ উত্তোলনের অনুমতি দেয়নি রিজার্ভ ব্যাঙ্ক। যদিও নির্দিষ্ট কিছু শর্তের ভিত্তিতে পরবর্তীতে লোনের ক্ষেত্রে সমঝোতা করা হতে পারে।

আরও পড়ুন: ‘নির্বাচনে কারচুপি হলে আমরা চুপ করে বসে থাকব না’ বলেই দিল সুপ্রিম কোর্ট

এক্ষেত্রে বলাই যায়, রিজার্ভ ব্যাঙ্ক নির্দিষ্ট বিধি নিষেধ আরোপ করায় একদিক থেকে যেমন গ্রাহকদের অর্থ সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানটিতে সুরক্ষিত থাকবে, ঠিক তেমনই নিজের অ্যাকাউন্ট থেকে 5,000 টাকার বেশি অর্থ তুলতে না পেরে বেশ খানিকটা সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। শুধু তাই নয়, বিশেষজ্ঞ মহলের অনেকেই বলছেন RBI টাকা উত্তোলনের নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়ায় বহু গ্রাহক সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানটিতে নিজেদের অ্যাকাউন্ট বন্ধও করে দিতে পারেন।

google button