বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাধারণত কেন্দ্রীয় সরকারি (Central Government DA Hike) কর্মচারীদের DA বা মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণা করা হয় মার্চ মাসে। তবে এ বছর কিছুটা দেরিতে অর্থাৎ এপ্রিলের 18 তারিখ সরকারি কর্মচারীদের DA বৃদ্ধি ঘোষণা করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত কর্মচারীদের 2 শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়ে 58 থেকে তা 60 শতাংশ করা হয়েছে। যদিও হিসেবে কর্মীরা চলতি বছরের জানুয়ারি মাস থেকে DA পাবেন। এখন প্রশ্ন, কবে মিলবে বর্ধিত DA?
এপ্রিল মাসের বেতনের সাথে মিলবে বর্ধিত DA?
প্রথমত বলে রাখি, কেন্দ্র যে DA বৃদ্ধি ঘোষণা করেছে তাতে উপকৃত হবেন প্রায় 50 লাখ 46 হাজার কেন্দ্রীয় কর্মচারী এবং 68 লাখ 27 হাজারের কাছাকাছি পেনশনভোগী। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কবে থেকে বর্ধিত DA দেওয়া শুরু হবে? বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের আশা, তাঁরা খুব সম্ভবত চলতি মাস অর্থাৎ এপ্রিলের বেতনের সাথেই বর্ধিত DA পেয়ে যাবেন। কিন্তু আদতে কি এমনটা সম্ভব?
এ প্রসঙ্গে অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশনের জাতীয় সভাপতি মনোজিৎ প্যাটেল মনে করছেন, এপ্রিলের বেতনের সাথে বর্ধিত DA দেওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তাঁর কথায়, কয়েক সপ্তাহ হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এদিকে এপ্রিল মাসের বেতনের প্রক্রিয়াকরণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সুতরাং, এ মাসের বেতনের সাথে বর্ধিত DA দেওয়ার সম্ভাবনা একেবারে নগণ্য।
অবশ্যই পড়ুন: গরমের ছুটির আগেই টানা বন্ধ রাজ্যের সব স্কুল, দেখুন পর্ষদের হলিডে লিস্ট
তাহলে কি মে মাসে মিলবে বর্ধিত DA এবং বকেয়া?
সাধারণত যেহেতু চলতি বছরের জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকারের বর্ধিত DA কার্যকর হচ্ছে ফলে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মহার্ঘ ভাতার বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার কথা সরকারের। সেক্ষেত্রে এপ্রিল মাসে না হলে আগামী মে মাসের বেতনের সাথে বর্ধিত DA দিয়ে দেওয়া হতে পারে, এমনটাই বলছেন মনজিত প্যাটেল। তাঁর কথায়, “এপ্রিল মাসে যেহেতু বেতনের সাথে মহার্ঘ ভাতা দেওয়ার সম্ভাবনা কম সেক্ষেত্রে মে মাসের বেতনের সাথে বর্ধিত চার মাসের বকেয়া DA যোগ করে দেওয়া হতে পারে।” পেননশনভোগীরাও এই সময় তাদের পেনশনের সাথে বর্ধিত DA পেতে পারেন, বলেই আশা।










