“অপারেশন সিঁদুর কেবল শুরু হল” সন্ত্রাসীদের বুক কাঁপানো বার্তা ভারতীয় সেনার

Published:

Indian Army

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপারেশন সিঁদুরে নাকের জলে চোখের জলে অবস্থা হয়েছিল পাকিস্তানের! ইসলামাবাদে ঢুকে সন্ত্রাসবাদীদের ডেরায় অতর্কিত হামলা চালিয়েছিল ভারতীয় বায়ু সেনা (Indian Army)। সেই ছবিটা একেবারেই ভুলে যাননি দেশবাসী। আজ অর্থাৎ 7 মে অপারেশন সিঁদুরের এক বছর পূর্ণ হল। আর সেই বর্ষপূর্তি উপলক্ষ্যে জয়পুরে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই একেবারে খোলাখুলি জানালেন, “অপারেশন সিঁদুর শেষ হয়নি, এতো কেবল শুরু.. সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।”

অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুলল ভারতীয় সেনা

এদিন লেফটেন্যান্ট জেনারেল রাজীব বাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “অপারেশন সিঁদুর প্রমাণ করে দিয়েছে আত্মনির্ভরশীলতা শুধুমাত্র একটা স্লোগান নয়, বরং প্রকৃত শক্তি। আজ আমাদের প্রতিরক্ষা সরঞ্জামের 65 শতাংশর বেশি ভারতে উৎপাদিত। আমি আমাদের প্রস্থান কৌশল এবং উত্তেজনা প্রশমন নিয়েও আলোচনা করতে চাই। গোটা বিশ্বজুড়ে দীর্ঘস্থায়ী সংঘাতের এই সময়ে আমরা কঠোর আঘাত হেনেছি, সুস্পষ্ট লক্ষ্যে হামলা চালিয়ে সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দিয়েছি। এর ফলে পাকিস্তানিরা আলোচনায় বসতে বাধ্য হয় এবং যুদ্ধবিরতির অনুরোধ করে।”

ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আরও জানান, “সন্ত্রাসবাদকে দমন করতে ভারতকে কোনও দীর্ঘকালীন যুদ্ধ বা সংঘাতে জড়াতে হয়নি। গোয়েন্দা সংস্থাগুলো সেই সময় সঠিক তথ্য সরবরাহ করেছিল তাই আমরা নির্ভুল লক্ষ্যে আঘাত আনতে পেরেছি। তাছাড়াও সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট গুলিও তথ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের সরকার আন্তর্জাতিক নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীন নিরাপত্তা রক্ষা করতে এবং জনগণকে আশ্বস্ত করতে সক্ষম হয়েছে। আমাদের এই সফলতা সামরিক ক্ষেত্রে আমাদের সক্ষমতাকে তুলে ধরে।”

 

অবশ্যই পড়ুন: কিছুক্ষণেই শুরু হবে বজ্রগর্ভ মেঘের দাপট, কলকাতা সহ ৩ জেলায় মারাত্মক ঝড় বৃষ্টি

ভারতীয় সেনাবাহিনীর কর্তার কথায়, একেবারে সঠিক সময় পাকিস্তানি জঙ্গিদের জবাব দিয়েছে ভারত। যা থেকে শিক্ষা পেয়েছে বিশ্বের একাধিক দেশ! ভারতের অপারেশন সিঁদুর শেষ হয়ে যায়নি। বরং এই অভিযান সবেমাত্র শুরু হল.. সব মিলিয়ে বলাই যায়, ভবিষ্যতে পাকিস্তানের মতো কোনও দেশ বিশেষ করে জঙ্গি সংগঠনগুলি ভারতীয়দের দিকে চোখ তুলে তাকালে সেনাবাহিনীর পদক্ষেপ ঠিক কী হবে সেটাই বুঝিয়ে দিলেন ইন্ডিয়ান আর্মির লেফটেন্যান্ট জেনারেল রাজীব বাবু।