বিশ্বে প্রথম বোলার হিসেবে অভিষেক ম্যাচে এমন ইতিহাস, পাকিস্তান পেল নতুন সুপারস্টার

Published:

Pakistan Bowler

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগে করে দেখাতে পারেনি কেউ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হতেই বল হাতে ইতিহাস তৈরি করলেন পাকিস্তানের 21 বছর বয়সী তরুণ বোলার (Pakistan Bowler) আরাফাত মিনহাস। গতকাল অর্থাৎ শনিবার, পাকিস্তানের এই তরুণ ক্রিকেটার একার হাতে 5 উইকেট তুলে 42 বছরের পুরোনো রেকর্ডও গুঁড়িয়ে দিয়েছেন। সেই সাথে পাকিস্তানের ওয়ানডে দলে নাম লিখিয়ে নতুন দৃষ্টান্ত তৈরি করেছেন তিনি।

গুঁড়িয়ে গেল 42 বছরের পুরনো রেকর্ড

গতকাল অর্থাৎ শনিবার, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দিনে পাক জার্সিতে অভিষেক করেছিলেন 21 বছর বয়সী মিনহাস। আর প্রথম দিনে বল হাতেই একেবারে তাণ্ডব চালালেন তিনি। অস্ট্রেলিয়ার দাপুটে ব্যাটসম্যানদের কুপোকাত করে একের পর এক উইকেট তুলে নিলেন সদ্য ওয়ানডেতে অভিষেক হওয়া খেলোয়াড়।

বলাই বাহুল্য, এদিন পাকিস্তানের হয়ে 10 ওভারের কোটায় 32 রান খরচ করে 5 উইকেট তুলেছিলেন তিনি। না বললেই নয়, মিনহাসের আগে কোনও পাকিস্তানি খেলোয়াড় নিজের ওয়ানডে অভিষেক ম্যাচে 5 উইকেট তুলতে পারেননি। এখানেই শেষ নয়, গতকাল অস্ট্রেলিয়া ব্রিগেডকে একপ্রকার গুঁড়িয়ে দিয়ে 42 বছরের এক পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন পাকিস্তানের 21 বছর বয়সী বোলার।

বলে রাখা প্রয়োজন, এতদিন ওয়ানডের অভিষেক ম্যাচে পাকিস্থানের সেরা বোলিং পারফরম্যান্স ছিল জাকির খানের দখলে। 1984 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের হয়ে একদিনের ক্রিকেটে অভিষেক করার পরই 4 উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এছাড়াও 1983 সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক করার পরই 4 উইকেট তুলেছিলেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার আব্দুল কাদির। মিনহাসের আগে এই দুই বোলার চারটি উইকেট করে তুলেছিলেন। তবে এবছর পাকিস্তানের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক করা মাত্রই 5 উইকেট ভেঙে নতুন ইতিহাস রচনা করলেন মিনহাস।

অবশ্যই পড়ুন: বিকেলে ৬০ কিমি বেগে ঝড়, বৃষ্টি! দক্ষিণবঙ্গের ৮ জেলায় অ্যালার্ট আবহাওয়া দফতরের

প্রসঙ্গত, শুধুমাত্র পাকিস্তানি হিসেবে রেকর্ড গড়েছেন এমনটা নয়, বরং অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচে 5 উইকেট নেওয়া বিশ্বের প্রথম বোলার হয়ে উঠেছেন মিনহাস। এর আগে এমন রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের হেন্ডি ব্রায়ানের দখলে। 1999 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক করেই 4 উইকেট তুলেছিলেন তিনি। তবে এবার এক উইকেট বেশি নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচে অনন্য রেকর্ড গড়লেন পাক প্লেয়ার। যদিও 2024 সালে ওমানের বিরুদ্ধে ওয়ানডেতে অভিষেক করেই 7 উইকেট তুলেছিলেন স্কটল্যান্ড বোলার চার্লি ক্যাসল। যা আজও বিশ্বের সেরা বোলিং পারফরমেন্স হিসেবে অক্ষত রয়েছে।