বৈভব সূর্যবংশীর ফ্যান হয়ে উঠলেন সচিন, টিম ইন্ডিয়ায় অভিষেক নিয়েও দিলেন বড় বয়ান

Published:

Sachin Tendulkar

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভয়ডরহীন ক্রিকেট খেলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। বিশ্বের বহু দাপুটে বোলারের চোখে চোখ রেখে ব্যাট চালিয়েছেন তিনি। তাইতো এই খুদে বৈভবকে বলা হয় বিস্ময় বালক। বৈভবের ব্যাটিং দেখে মুগ্ধ ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকরও। সম্প্রতি বিহারের কিশোরকে নিয়ে মুখ খুলেছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সচিন জানিয়েছিলেন, তিনি বৈভবের বড় ভক্ত। শুধু তাই নয়, বৈভবকে নিয়ে বড় আশাও প্রকাশ করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার।

বৈভবকে টেস্ট ক্রিকেটে খেলতে দেখতে চান সচিন

সম্প্রতি ESPN ক্রিকইনফোর এক অনুষ্ঠানে হাজির হয়ে কথা বলার সময় বৈভব সূর্যবংশীকে নিয়ে মুখ খোলেন সচিন। ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারকে বলতে শোনা যায়, “সবাই বৈভব সূর্যবংশীর কথা বলছে। আমিও তাঁকে ব্যাট করতে দেখেছি। সে একজন বড় মাপের খেলোয়াড়। বৈভব কিন্তু স্পেশাল। শুধু ব্যাট চালানো নয় বরং আমি তাঁর কব্জির ব্যবহারের বিষয়টিকেও বেশ পছন্দ করি। প্রত্যেকটি বলে শট খেলার চেষ্টা করে সে, সেই মতোই বল বাউন্ডারিও হয়।”

এদিন বৈভব প্রসঙ্গে কথা বলতে বলতেই হঠাৎ করেই ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বলে বসেন, তিনি বৈভবকে টেস্ট ক্রিকেট খেলতে দেখতে চান। সচিনের কথায়, “আমি ওদের বলব, তোমরা নিজেদের মতো করে খেলো। জীবনে প্রথমবার অনেক কিছু শেখা যায়। টেস্ট ক্রিকেটে বয়সের সাথে সাথে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে! সমস্যা আসবে, বোলাররা আপনাকে আউট করার জন্য সবরকম চেষ্টা করবে। তবে হাল ছাড়লে চলবে না!”

 

অবশ্যই পড়ুন: কেন্দ্রীয় সরকারি সংস্থার জমিতে বাড়ি, মদন মিত্রর বাসভবনের তালা ভেঙে ঢুকল পুলিশ

এদিন সচিন আরও বলেন, “ওরা সময়ের সাথে সাথে চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিখবে। সবাই ওকে টেস্ট ক্রিকেট খেলতে দেখতে চায়। আমি জানি তারা সুযোগ পাবে।” ভারতীয় ক্রিকেটের ভগবান হিসেবে পরিচিত সচিন তেন্ডুলকরের মুখ থেকে এমন প্রশংসা পাওয়া যে চারটি খানি কথা নয় সেটা ভাল মতোই বোঝেন 15 বছরের বৈভব সূর্যবংশী। এদিকে ভারতীয় কিংবদন্তির এমন বক্তব্যের পরই অনেকেই মনে করছেন, খুব শীঘ্রই টেস্ট ক্রিকেটে দেখা যেতে পারে বৈভবকে।