মন্ত্রীত্ব পেলেন শংকর ঘোষ, তাপস রায়, কলিতা মাঝি! লিস্টে আর কে কে? দেখুন তালিকা

Published:

WB New Cabinet Ministers

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকার গঠনের পর মুখ্যমন্ত্রীর সাথে পাঁচজন মন্ত্রী দিয়ে চলছিল এতদিন রাজ্য (Government of West Bengal)। আর এবার ৫ থেকে সরাসরি হয়ে গেল ৪০। একযোগে শপথ গ্রহণ করলেন ৩৫ জন মন্ত্রী (WB New Cabinet Ministers)। যার মধ্যে ৮ জন পূর্ণমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। এছাড়াও স্বাধীন দায়িত্বপ্রাপ্তে ৩ জন রয়েছেন। লোকভবনে রাজ্যপাল আরএন রবি শপথবাক্য পাঠ করালেন মন্ত্রীদের। আজ বিকালেই তাঁদের দফতর বন্টন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এমনটাই খবর সূত্রের।

রাজভবনে শপথ নিলেন ৩৫ জন মন্ত্রী

উল্লেখ্য, আজ রাজভবনে শপথ নিয়েছেন মানিকতলার বিধায়ক তাপস রায়, ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ, সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়, রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্ত, রাজারহাট নিউটনের বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায়, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, বরানগরের বিধায়ক সজল ঘোষ, নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং, গোপিবল্লবপুরের বিধায়ক রাজেশ মাহাতো, বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খাঁ, ময়নার বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা, আউসগ্রামের বিধায়ক কলিতা মাঝি, তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায় এবং কান্দির বিধায়ক গার্গী ঘোষ।

খবর অনুযায়ী, আজ পূর্ণ মন্ত্রীত্বের দায়িত্ব পাচ্ছেন তাপস রায়, দীপক বর্মণ, শংকর ঘোষ গৌড়ি শংকর ঘোষ, মনোজ ওঁরাও, অর্জুন সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, দুধকুমার মন্ডল, অজয় পোদ্দার, অরূপ কুমার দাস, কল্যাণ চক্রবর্তী। পাশাপাশি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইন্দ্রনীল খাঁ, রাজেশ মাহাতো এবং মালতী রাভা রায়।

এর পাশাপাশি রাজ্য সরকারের প্রতিমন্ত্রী হয়েছে মোট ১৮ জন। এই তালিকায় রয়েছেন দিবাকর ঘরামি, শান্তনু প্রামাণিক, পূর্ণিমা চক্রবর্তী, গার্গী দাস ঘোষ, উমেশ রায়, কৌশিক চৌধুরী, অমিয় কিস্কু, সুমনা সরকার, দীপঙ্কর জানা, জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, নদীয়ারচাঁদ বাউড়ি, মৌমিতা বিশ্বাস মিশ্র, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, কলিতা মাঝি, বিশাল লামা, বিরাজ বিশ্বাস এবং অশোক দিন্দা।

আরও পড়ুন: আজ থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারে অনলাইনে আবেদন, টার্গেট বেঁধে দিল রাজ্য সরকার

না বললেই নয়, গত ৪ মে যখন মন্ত্রিসভা গঠিত হয়েছিল, তখন মোট ৬ জনকে শপথ বাক্য পাঠ করানো হয়েছিল। যার মধ্যে মুখ্যমন্ত্রী হয়েছিল শুভেন্দু অধিকারী, এবং তাঁর ক্যাবিনেট মন্ত্রী ছিলেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামানিক এবং অশোক কীর্তনীয়া। বাদবাকি সব দায়িত্ব এতদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাঁধেই ছিল। আর এবার সেই দায়িত্ব লাঘব করতেই নতুন মন্ত্রিসভা গঠন করা হল। যদিও কাকে কোন পদ দেওয়া হল তো এখনই ঘোষণা করা হয়নি। বিকালে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।