সহেলি মিত্র, কলকাতাঃ আবারও একবার রেলের কাজের মাশুল গুনতে হবে সাধারণ রেল যাত্রীদের। এবার ভোগান্তির শিকার হতে চলেছেন শিয়ালদা ডিভিশনের (Sealdah) যাত্রীরা। ইতিমধ্যে পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনিও কি শিয়ালদা ডিভিশনের নিত্য যাত্রী? তাহলে চলুন কোন কোন ট্রেন বাতিল থাকবে (Train Cancelled) সেইসঙ্গে কোন কোন ট্রেন নিয়ন্ত্রণ করা হবে।
শিয়ালদা ডিভিশনে বাতিল বহু ট্রেন
রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্রিজ নং ৩-এর গার্ডাএ স্থাপন সম্পর্কিত কাজের জন্য শিয়ালদা ডিভিশনের (Sealdah Devision) শিয়ালদা-বিধাননগর রোড শাখায় আপ এবং ডাউন সাবার্বান লাইনে আগামী ৬ জুন শনিবার রাত ১০:১৫ থেকে ৭ জুন রবিবার দুপুর ১:১৫ পর্যন্ত অর্থাৎ টানা ১৫ ঘণ্টার ট্রাইক এবং পাওয়ার ব্লকের সঙ্গে মেন লাইনেও ১ ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। এর ফলে বহু ট্রেন বাতিল থেকে শুরু করে কিছু ট্রেনের যাত্রা শেষ ও সংক্ষিপ্ত হবে।
এক নজরে বাতিল ট্রেনের তালিকা
জানা গিয়েছে, আগামী ৬ জুন শনিবার শিয়ালদা-নৈহাটি আপ ৩১৪৪৩, ৩১৪৪৫, ৩১৪৪৭, ডাউন ৩১৪৪২, ৩১৪৪৬, ৩১৪৫০, শিয়ালদা-রাণাঘাট শাখায় আপ ৩১৬৩১, ডাউন ৩১৬৩৬, শিয়ালদা-বনগাঁ জংশন লাইনে আপ ৩৩৮৪৯, ডাউনে ৩৩৮৫৬, শিয়ালদা-শান্তিপুর ডিভিশনে আপ ৩১৫৩৩, ডাউনে ৩১৫৩৮ বাতিল থাকবে। শিয়ালদা কল্যাণী সীমান্তে আপ ৩১৩৩৯, ৩১৩৪৩, ডাউন ৩১৩৩৮, ৩১৩৪০, শিয়ালদা ডানকুনি শাখায় আপ ৩২২৪৯ এবং ডাউনে ৩২২৫২ বাতিল থাকবে। এরপর রবিবার ৭ জুন শিয়ালদা বনগাঁ শাখায় আপ ৩৩৮২৫, ৩৩৮২০ বাতিল থাকবে।
এছাড়াও শিয়ালদা-কল্যানী সীমান্ত শাখায় ৩১৩১১, ৩১৩১৩, ৩৩১৭, ৩১৩১৯, ৩১৩২৩, ৩১৩১২, ৩১৩১৪,৩১৩১৬, ৩১৩১৮, ৩১৩২০, ৩১৩২২, শিয়ালদা নৈহাটি রুটে ৩১৪১১, ৩১৪৭১, ৩১৪১৫, ৩১৪১৯, ৩১৪১৪, ৩১৪১৮, ৩১৪২০, ৩১৪২৬, শিয়ালদা-হাবরা লাইনে ৩৩৬৫১, ৩৩৬৫৩, ৩৩৬৫৫, ৩৩৬৫৭, ৩৩৬৫২, ৩৩৬৫৪, ৩৩৬৫৬, ৩৩৬৫৮, শিয়ালদা-গোবরডাঙ্গা শাখায় ৩৩৬৮১, ৩৩৬৮২, শিয়ালদা-রাণাঘাট লাইনে ৩১৬১৫, ৩১৬১৭, ৩১৬২৯, ৩১৬১২, ৩১৬১৪, ৩১৬১৬, শিয়ালদা বারাসাতলাইনে ৩৩৪৩১, ৩৩৪৩৫, ৩৩৪৩৭, ৩৩৪৩২, ৩৩৪৩৮, ৩৩৪৪০, শিয়ালদা দত্তপুকুর লাইনে ৩৩৬১৭, ৩৩৬১২, ৩৩৬২২ বাতিল থাকবে।
কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত শুরু ও শেষ
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১৯২৬ ডাউন গেদে-শিয়ালদা লোকাল ৬ জুন ব্যারাকপুরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩১৯১১ আপ শিয়ালদা-গেদে লোকাল ৭ জুন ব্যারাকপুর থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। এছাড়া ৩৩৮৫৮ ডাউন বনগাঁ জংশন-শিয়ালদা লোকাল ৬ জুন দমদম ক্যান্টনমেন্টে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৩৮১৫ আপ শিয়ালদা-বনগাঁ জংশন লোকাল ৭ জুন দমদম ক্যান্টনমেন্ট থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।










