সহেলি মিত্র, কলকাতাঃ মিলল না স্বস্তি, সাধারণ আমজনতাকে ফের ধাক্কা দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। বর্তমানে সঙ্কটের সময়ে সাধারণ মানুষ আশা করেছিলেন যে আরবিআই হয়তো লোন, ইএমআই সস্তা করবে। কিন্তু কোথায় কী! রেপো রেট অপরিবর্তিতই রাখল আরবিআই (RBI Repo Rate)। চলুন জেনে নেবেন এর কী প্রভাব পড়বে আপনার ওপর।
রেপো রেট অপরিবর্তিত রাখল RBI
দু’দিন ব্যাপী রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসি কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন যে রেপো রেট ৫.২৫%-এ অপরিবর্তিত থাকছে। এর মানে আপনার লোনের ইএমআই বাড়বে না। আপনার লোনের সুদের হার স্থিতিশীল থাকবে। গভর্নর বলেছেন যে, বিশ্বজুড়ে অনেক কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ালেও, আরবিআই-এর বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটায় বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে।
#WATCH | “Real GDP growth now projected at 6.6% from the earlier 6.9%,” says RBI Governor Sanjay Malhotra. pic.twitter.com/ScVtLQvKWi
— ANI (@ANI) June 5, 2026
তবে তিনি জানিয়েছেন, ‘এখনও অবধি ভারতের অর্থনীতি শক্তিশালী রয়েছে। এই সময়েও আমরা ভালো করছি এবং অর্থনীতি স্থিতিশীল আছে।’ উল্লেখ্য, এর আগে, আরবিআই ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মোট ১২৫ পয়েন্ট সুদের হার কমানো হয়েছিল। তবে, শেষ মুদ্রানীতি বৈঠকের পর থেকে কোনো পরিবর্তন করা হয়নি। মুদ্রাস্ফীতির বিষয়ে বলতে গেলে, ভারতে খুচরা মুদ্রাস্ফীতি ২০২৬ সালের এপ্রিলে বেড়ে ৩.৪৮%-এ পৌঁছেছে, যা আরবিআই-এর ৪% মধ্যম-মেয়াদী লক্ষ্যমাত্রার নিচে নেমে এসেছে।
কী বললেন আরবিআই গভর্নর?
আরবিআই গভর্নর জানিয়েছেন, ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬৮২.৩ বিলিয়ন ডলারে শক্তিশালী অবস্থানে রয়েছে। আরবিআই গভর্নর জানিয়েছেন যে বীমা খাতে ১০০% এফডিআই কর্মসূচি সফল হয়েছে। তিনি বলেন যে, এল নিনোর কারণে বর্ষা দেরিতে আসা এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটার সম্ভাবনা মুদ্রাস্ফীতি নিয়ে কিছুটা উদ্বেগের কারণ হবে। তবে, এটি আরবিআই-এর লক্ষ্যমাত্রার মধ্যেই থাকবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন যে, খাদ্য মুদ্রাস্ফীতি সামান্য বেড়েছে, অন্যদিকে জ্বালানি মুদ্রাস্ফীতি অপরিবর্তিত রয়েছে এবং মূল মুদ্রাস্ফীতি স্থিতিশীল আছে।










