পটল দিয়েই বানিয়ে ফেলুন দুর্দান্ত নিরামিষ রোস্ট, রইল রেসিপি

Published:

Special Roast With Pointed Gourd

প্রীতি পোদ্দার, কলকাতা: নিরামিষের দিনে রান্না নিয়ে ব্যাপক ঝামেলায় পড়তে হয় বাড়ির কর্ত্রীদের। কারণ নিরামিষের মধ্যে অনেকের অনেক রান্না (Recipe) ঠিক পোষায় না। তাই চিন্তা বেড়ে যায় দ্বিগুণ। তাই আমাদের আজকের প্রতিবেদন এক দারুণ লোভনীয় নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছে, আর সেটি হল পটল রোস্ট (Special Roast With Pointed Gourd)। আদতে রোস্ট বিষয়টা বিলিতি। মূলত মাংস দিয়েই রোস্ট রাঁধা হয়। কিন্তু বাঙালি হেঁশেলে এবার নিরামিষ রান্না রোস্ট হবে। যা খেতে লাগবে দুর্দান্ত। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি।

উপকরণ

পটল ঘি রোস্ট বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হল — পটল, ঘি, সাদা জিরে, ঘি, কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, পেস্তা, নুন, হলুদ গুঁড়ো, আদা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, কাজু, চালমগজ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, টক দই, গরম মশলা গুঁড়ো, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

বানানোর জন্য প্রথমে পটল গুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে উপর এবং নিচের কিছুটা ছোট করে কেটে নিতে হবে। এবার কেটে রাখা পটলগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপর কড়াইতে সামান্য সর্ষের তেল নিয়ে ওর মধ্যে একটু ঘি মিশিয়ে পটলগুলো ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে সেগুলি আলাদা পাত্রে তুলে ওই একই তেলের মধ্যে সাদা জিরে, লবঙ্গ, তেজপাতা, পেস্তা, দারচিনি ফোড়ন দিয়ে নিতে হবে। ফোড়ন দেওয়া হয় গেলে ওর মধ্যে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, কাজু এবং চালমগজ দিয়ে হালকা ভেজে নিতে হবে। এরপর সেই ভাজা সবজির গুলোকে একটি ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে।

আরও পড়ুন: ভুলে যাবেন ভেটকি পাতুরির স্বাদ! আজই বাড়িতে বানান নারকেল চিংড়ির এই অনবদ্য রেসিপি

এবার এই মসলাটাকে গরম করে নেওয়া সর্ষের তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ওর মধ্যে আন্দাজ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। পাশ থেকে ৬ মিনিট পর মসলা থেকে তেল বেরিয়ে এলে ওর মধ্যে ফেটিয়ে রাখা টক দই ঢেলে দিতে হবে। গ্রেভিটা পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পরে ভেজে রাখা পটল গুলোকে এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে। ৭ থেকে ৮ মিনিট পর পটল মশলাটা ভালো করে ফুটে এলে শেষের দিকে সামান্য গরম মসলা এবং ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস তাহলেই তৈরি পটল রোস্ট।

আরও Pointed gourd Recipe