কেতুর গোচরে আগামী ৭১ দিন ৫ রাশির সোনায় সোহাগা, আসবে অর্থ, কর্মে উন্নতি

Published:

Ketu Transit

অনন্যা সরকার, কলকাতা: বৈদিক জ্যোতিষশাস্ত্রে কেতুকে ছায়া গ্রহ বলা হয়, যা কর্মফল আধ্যাত্মিকতা, মুক্তি ও বিচ্ছিন্নতার কারক গ্রহ। বর্তমানে কেতু সিংহ রাশিতে অবস্থান করছে এবং বেশ কিছুদিন ধরে মঘা নক্ষত্রে গোচর (Ketu Transit) করছে। কেতু স্বয়ং এই নক্ষত্রের অধিপতি। জ্যোতিষ বিশারদরা জানাচ্ছেন, কেতু আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত ৭১ দিন এই নক্ষত্রের বিভিন্ন পদে গোচর করতে চলেছে। তাই এইসময় কেতু রাশিচক্রের ৫টি রাশির জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই গোচরের ফলে কোন পাঁচ রাশির জাতক-জাতিকারা উপকৃত হতে চলেছেন। 

মেষ রাশি:

কেতু মঘা নক্ষত্রে গোচরের ফলে মেষ রাশির জাতক-জাতিকাদের ওপর ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে ব্যবসায়ীরা উল্লেখযোগ্যভাবে লাভবান হতে চলেছেন। আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং একাধিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পদোন্নতির একটি ভালো সম্ভাবনা থাকবে। নতুন দায়িত্ব পাবেন, যা মনে আনন্দ ও শান্তি বয়ে আনবে।

সিংহ রাশি:

মঘা নক্ষত্রে কেতুর গোচর সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্যও অত্যন্ত শুভ হতে চলেছে। এই রাশির জাতক-জাতিকারা তাদের কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। মানসিক চাপ থেকে মুক্ত হবেন। আটকে থাকা কাজগুলো ভালোভাবে সম্পন্ন হওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন: ৩ মাসের মধ্যেই হতে পারে টেট পরীক্ষা? বড় আপডেট দিল পর্ষদ

বৃশ্চিক রাশি:

আগামী ৭১ দিন বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের সবদিক থেকেই সুখ-সমৃদ্ধির যোগ রয়েছে। তারা যাতে হাত দেবেন, তাতেই সাফল্য পাবেন। সামগ্রিকভাবে, আগামী ৭১ দিন এই রাশির জন্য বেশ অনুকূল থাকবে। সমস্ত কাজ ভালোভাবে সম্পন্ন হবে। বিভ্রান্তি ও মানসিক অশান্তি দূর হবে।

ধনু রাশি:

কেতুর গোচরের কারণে ধনু রাশি নানাদিক থেকে উপকৃত হতে চলেছে। মামলা মোকদ্দমায় সাফল্য পাবেন করবেন এই রাশির জাতক-জাতিকারা। এসময় ঘরে শান্তি ও সুখ বিরাজ করবে এবং মন প্রফুল্ল থাকবে। আপনার আত্মবিশ্বাসও এসময় বৃদ্ধি পাবে।

মীন রাশি:

আগামী ৭১ দিন মীন রাশির জন্য খুব ইতিবাচক হতে চলেছে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। কর্মক্ষেত্রে অগ্রগতি হবে এবং চাকরিজীবীরা নতুন কোনও সুযোগ বা প্রজেক্ট পেতে পারেন। সম্পর্কের দিক থেকেও এই সময়টা  মীন রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভালো। সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি মিটবে। 

আপনার আগামী দিন কেমন যাবে? ধন প্রাপ্তি নাকি ক্ষতির মুখ দেখবেন? কেমন যাবে পরিবার থেকে প্রেমের সম্পর্ক বা ব্যবসা? এখুনি জানুন এক ক্লিকে। লগইন করুন Astrohood.in-এ 

google button