বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার ইজরায়েলের এক সংস্থাকে কিনতে চলেছে ভারতীয় প্রযুক্তি সংস্থা Affle 3i (Indian Company)। রিপোর্ট অনুযায়ী, প্রায় 3988 কোটি টাকার অল-ক্যাশ চুক্তিতে ইজরায়েলের বিশেষ বিজ্ঞাপন প্রযুক্তি সংস্থা Perion Network-এর সম্পূর্ণ শেয়ার (Stock Market) কিনে নিতে চলেছে ভারতীয় সংস্থাটি। আজই এই সংস্থার তরফে চুক্তির কথা ঘোষণা করা হয়েছে। আর এই খবর প্রকাশিত হতেই বিনিয়োগকারীদের নজরে পড়েছে ভারতীয় সংস্থাটি।
বিশেষ চুক্তির ফলে লাভ হবে বিনিয়োগকারীদের
রিপোর্ট অনুযায়ী, বিশেষ চুক্তির ফলে Perion-এর শেয়ারহোল্ডাররা প্রত্যেকটি শেয়ারের জন্য 11.70 ডলার করে পাবেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ইতিমধ্যেই দুটি সংস্থার বোর্ড এই চুক্তিতে সম্মতি জানিয়েছে। তবে বিশেষ চুক্তির মাধ্যমে অধিগ্রহণ সম্পন্ন করতে নিয়ন্ত্রক সংক্রান্ত অনুমোদন প্রয়োজন। এছাড়াও লাগবে Perion-এর শেয়ারহল্ডারদের সম্মতি।
কয়েকটি রিপোর্ট বলছে, মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর বিজ্ঞাপন প্রযুক্তি, ডিজিটাল মার্কেটিং এবং মোবাইল বিজ্ঞাপনের ব্যবসাকে আরও উন্নত এবং প্রগতিশীল করে তুলতেই এমন পদক্ষেপ নিয়েছে Affle। বলে রাখা প্রয়োজন, এই অধিগ্রহণের ফলে সংস্থাটি শতাধিক দেশে নিজেদের বিজ্ঞাপন ছড়িয়ে দেওয়ার সুযোগ পাবে। এখন প্রশ্ন, ঠিক কবে নাগাদ ভারতীয় সংস্থাটি ইজরায়েলের সংস্থার 100 শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে?
আরও পড়ুন: তৃণমূলের অবৈধ পার্টি অফিস হল প্রাক্তন সেনাদের কার্যালয়, বড় উদ্যোগ মেমারির বিধায়কের
আপাতত যা খবর তাতে, 2027 অর্থাৎ আগামী বছরের শুরুতেই এই অধিগ্রহন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। বিশেষজ্ঞ মহলে অনেকেই বলছেন, ইজরায়েলের সংস্থাটিকে কেনার ফলে বিশ্ববাজারে ভারতীয় সংস্থাটির ব্যবসা আরও ত্বরান্বিত হবে। তাতে পরবর্তী আর্থিক বছরে বিপুল মুনাফা অর্জন করতে পারে দেশীয় কোম্পানিটি। যদিও ইতিমধ্যেই বহু বিনিয়োগকারী এই সংস্থাটিতে বিনিয়োগের কথা বিবেচনা করছেন বলেই খবর।










