১ লাখ রেখে ৫ দিনে লাভ হয়েছে ৩৫ হাজার, ভাগ্য বদলাতে চাইলে হাতছাড়া করবেন না এই শেয়ার!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারের (Stock Market) ব্যাপক অনিশ্চয়তার মধ্যেও ভারতীয় প্রতিরক্ষা সংস্থা পারাস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিসের শেয়ারের দাম একেবারে লাফিয়ে বেড়েছে। আজ অর্থাৎ শুক্রবার ইন্ট্রাডেতে এই সংস্থার শেয়ারের দাম 10 শতাংশ বেড়ে 1444.95 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামীতেও এই সংস্থার শেয়ারের দাম অনেকটাই বাড়বে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই প্রতিরক্ষা সংস্থার শেয়ারের দাম মাত্র তিন দিনের মধ্যে 28 শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ভাগ্য বদলাতে চাইলে বিনিয়োগ করতে পারেন এই শেয়ারে

বিগত দিনগুলিতে ভারতীয় সংস্থা পারাস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিসের শেয়ারের দাম একেবারে হুড়মুড়িয়ে বেড়েছে। মাত্র 5 দিনের হিসেব করলে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে 35 শতাংশের কাছাকাছি। তবে শুক্রবার বিগত 52 সপ্তাহের মধ্যে এই শেয়ারের দাম সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। যদি বিগত তিন মাসের হিসেব করা হয় সেক্ষেত্রে, 125 শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক।

সহজ ভাষায় বলতে গেলে, এ বছরের মার্চ মাসে এই শেয়ারের দাম ছিল 600 টাকা 25 পয়সা। তবে চলতি জুন মাসের 19 তারিখে এই শেয়ারের দাম গিয়ে দাঁড়ায় 1444.95 টাকায়। এক কথায়, এই শেয়ারে বিনিয়োগ করে মালামাল হয়েছেন বিনিয়োগকারীরা। বিশেষজ্ঞরা বলছেন, এই স্টক যেহেতু 5 দিনের মধ্যে 1 লাখ টাকা বিনিয়োগ করায় 35 হাজার টাকার লাভ দিয়েছে সে ক্ষেত্রে আগামী দিনেও এই সংস্থা থেকে মোটা টাকা আয় করতে পারবেন বিনিয়োগকারীরা।

অবশ্যই পড়ুন: শুরুতেই বেতন ৪৮,৪৮০! ভারতীয় স্টেট ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে চলছে নিয়োগ

প্রসঙ্গত, ভারতের এই প্রতিরক্ষা সংস্থার শেয়ার থেকে 5 বছরের মধ্যে 410 শতাংশেরও বেশি রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। সহজ করে বলি, 2022 সালের জুন মাসে এই সংস্থার শেয়ারের দাম ছিল 280 টাকার কাছাকাছি। সেখানে আজকের দিনে অর্থাৎ 2026 সালে এই সংস্থার একটি শেয়ারের দাম 1445 টাকার কাছে। বেশ কিছু ব্রোকারেজ ফার্ম বলছে, এই সংস্থায় এখন বিনিয়োগ করলে আগামীতে লাভের মুখ দেখতে পারবেন বিনিয়োগকারীরা!

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)