বিক্রম ব্যানার্জী, কলকাতা: রতন টাটার স্বপ্নের সংস্থা টাটা গ্রুপের মালিকানাধীন ট্রেন্ট লিমিটেড সম্পূর্ণ বিনামূল্যে বোনাস শেয়ার দেওয়ার কথা ঘোষণা করেছে (TATA Free Stock)। মূলত জুডিও, ওয়েস্টসাইডের পেরেন্ট সংস্থা বলেছে, তারা প্রথমবারের মতো সম্পূর্ণ বিনামূল্যে 50 লাখেরও বেশি শেয়ারহোল্ডারকে স্টক বিলি করবে। এখানেই শেষ নয়, সংস্থাটি প্রতিশ্রুতি দিয়েছে আগামী দিনে শেয়ার হোল্ডাররা সংস্থার লভ্যাংশও পাবেন। কিন্তু কীভাবে পাওয়া যাবে এই ফ্রি স্টক?
কারা, কীভাবে TATA-র মালিকানাধীন সংস্থার স্টক ফ্রিতে পাবেন?
প্রথমত বলি, টাটার মালিকানাধীন সংস্থা ট্রেন্ট লিমিটেড ফাইলিং এর সময় একেবারে খোলাখুলি জানিয়েছে, প্রত্যেক দুটি শেয়ার পিছু একটি করে ফ্রি স্টক দেওয়া হবে। অর্থাৎ কেউ যদি 2000টি স্টক কেনেন তবে তিনি 1000 স্টক সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। জানা যাচ্ছে, কমপক্ষে 17 কোটি 77 লাখ শেয়ার ইস্যু করতে চলেছে এই সংস্থা।
এখন প্রশ্ন, কারা সম্পূর্ণ বিনামূল্যে এই শেয়ার পাবেন? সংস্থাটি জানিয়েছে, যাঁরা ট্রেন্ট লিমিটেডের শেয়ারহোল্ডার অর্থাৎ এই সংস্থার শেয়ারে বিনিয়োগ রয়েছে শুধুমাত্র তাঁরাই বিনামূল্যে স্টক পাবেন। তবে ঠিক কবে থেকে ফ্রিতে এই স্টক দেওয়া হবে সেই সংক্রান্ত কোনও তথ্য দেয়নি টাটা গোষ্ঠীর মালিকানাধীন সংস্থা। তবে শোনা যাচ্ছে, আগামী 21 জুনের মধ্যেই বিনামূল্যে স্টকগুলি বিলি করার কাজ শুরু করে দিতে পারে সংস্থাটি।
অবশ্যই পড়ুন: পার্লারের মতোই ত্বকের জেল্লা ফেরাবে বরফ, সঙ্গে মেশান এই উপাদানগুলি
বিনামূল্য স্টকের পাশাপাশি সংস্থার লভ্যাংশও পাবেন শেয়ারহোল্ডাররা
টাটা গোষ্ঠীর সংস্থা ট্রেন্ট লিমিটেড একেবারে স্পষ্ট করে জানিয়েছে, তাঁরা শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে। প্রত্যেক শেয়ারহোল্ডার স্টক বা শেয়ার পিছু 6 টাকা করে লভ্যাংশ পাবেন। এখানে বলে রাখা প্রয়োজন, বিগত দিনগুলিতে এই সংস্থা তাদের ব্যবসা থেকে ব্যাপক মুনাফা অর্জন করেছে। চলতি বছরের গত জানুয়ারি মাসের রিপোর্ট বলছে, এই সংস্থার নেট প্রফিট হয়েছিল 400 কোটি টাকা। যেখানে 2025 সালের প্রথম তিন মাসে 26 শতাংশ কম প্রফিট হয়েছিল সংস্থার। এখানেই শেষ নয় গত আর্থিক বছরের তুলনায় সংস্থাটি তাদের রেভিনিউও 19 শতাংশ বাড়িয়ে নিয়েছে। অভিজ্ঞ বিনিয়োগকারীরা বলছেন, আগামী দিনে এই স্টক বড়সড় রিটার্ন দিতে পারে।










