দাম ১০০ টাকারও কম, ফ্রিতে শেয়ার দিচ্ছে এই সংস্থা

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারের (Stock Market) ব্যাপক অনিশ্চয়তার মধ্যেও সম্প্রতি বেশ কিছু স্টকের দাম লাফিয়ে বেড়েছে। এদিকে, কিছু সংস্থার স্টকের দাম আবার খুব একটা না বাড়লেও সংস্থাগুলি তাদের শেয়ার কিনলে তার সাথে বিনামূল্যে স্টক বা শেয়ার বিলি করার ঘোষণা করেছে। এমনই একটি সংস্থা হল কালিন্দ লিমিটেড। যদিও এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে। এর নেপথ্যে অবশ্য রয়েছে কোম্পানির স্প্লিট ও বোনাস শেয়ার ইস্যু করার বিষয়টি। শীঘ্রই সংস্থাটি বিনিয়োগকারীদের ফ্রিতে শেয়ার দিতে চলেছে।

ফ্রিতে শেয়ার দিচ্ছে এই কোম্পানি

বৃহস্পতিবার, কালিন্দ লিমিটেডের শেয়ারের দাম বেশ খানিকটা বেড়েছে। এদিন এই সংস্থার শেয়ারের দাম 93.12 টাকা থেকে বেড়ে 97.11 টাকায় পৌঁছেছে। এক কথায়, এদিন শেয়ার বাজারে 4 শতাংশের কাছাকাছি রিটার্ন দিয়েছে এই স্টক। বলাই বাহুল্য, বিগত দিনগুলিতে এই সংস্থার শেয়ারের দাম একেবারে লাফিয়ে বেড়েছে। আসলে কোম্পানিটি তাদের ব্যবসা থেকে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করায় দিন দিন বাড়ছে শেয়ারের দাম।

না বললেই নয়, বিগত 52 সপ্তাহের মধ্যে কালিন্দ লিমিটেডের স্টক বা শেয়ারের দাম সর্বনিম্ন 8 টাকা 54 পয়সায় দাঁড়িয়েছিল। যেখানে দীর্ঘ সময়ের মধ্যে জনপ্রিয় সংস্থাটির শেয়ারের দাম সর্বোচ্চ 106 টাকায় পৌঁছেছিল। বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে এই সংস্থার শেয়ারের দাম অনেকটাই বাড়বে। সেই সাথে, বেশ কিছু ব্রোকারেজ ফার্মও এই কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিচ্ছে।

অবশ্যই পড়ুন: তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার স্বরূপ বিশ্বাস

বলে রাখি, কালিন্দ লিমিটেডের পরিচালনা পর্ষদ, গত 3 জুন বিশেষ সভার পর স্প্লিট শেয়ারের ঘোষণা করার পাশাপাশি কোম্পানি তাদের বিনিয়োগকারীদের বিনামূল্যে শেয়ার দেওয়ার কথা বলেছে। রিপোর্ট অনুযায়ী, এই জনপ্রিয় সংস্থাটি তাদের বিনিয়োগকারীদের দুটি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে একটি শেয়ার ফ্রিতে দিচ্ছে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)