বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাল্টিব্যাগার স্টক (Multibagger Stock) ফ্রেডান ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম শুক্রবার প্রায় 4 শতাংশ বেড়েছে। সংস্থাটি তাদের ত্রৈমাসিক ফলাফল প্রকাশ করার পরই তাদের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। আসলে এই সংস্থাটি বিগত দিনগুলিতে তাদের ব্যবসা থেকে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করেছে। জানলে অবাক হবেন, সংস্থাটি প্রথম ত্রৈমাসিকে 131.3 মিলিয়ন রুপি নিট মুনাফা অর্জন করেছে। যেখানে গত বছর একই সময়ে এই মুনাফা ছিল 94.10 শতাংশ কম।
একটি শেয়ারের দামে মিলেছে দুটি শেয়ার!
এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সংস্থাটির মোট রাজস্ব 227.75 কোটি টাকা ছিল। যা গত বছরের তুলনায় যা 90 শতাংশেরও বেশি। আসলে এই কোম্পানিটি নিজেদের ব্যবসায় সবদিক থেকে আর্থিক লাভ করার ফলে এর শেয়ারের দাম একেবারে লাফিয়ে বাড়ছে। জানলে অবাক হয়ে যাবেন, বিগত 10 বছরে এই সংস্থার শেয়ার থেকে 14,644 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। যেখানে পাঁচ বছরে এই সংস্থার শেয়ার থেকে 767 শতাংশ রিটার্ন মিলেছে।
যদিও, এই ফার্মা স্টকের দাম বিগত দুই বছরে 362 শতাংশ এবং তিন বছরে 254 শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে এই সংস্থার শেয়ার এর থেকেও বেশি রিটার্ন দিতে পারে। মূলত সে কারণেই কোম্পানিটির স্টকে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন কেউ কেউ। রিপোর্ট অনুযায়ী, এই সংস্থাটি গত মাসে একটি শেয়ারের সাথে দুটি শেয়ার সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছিল। অর্থাৎ একটির দামে মিলেছিল অতিরিক্ত দুটি শেয়ার।
অবশ্যই পড়ুন: বর্ষায় বাড়ছে কনজাঙ্কটিভাইটিস, জেনে নিন লক্ষণ এবং প্রতিকারের নিয়ম
কোম্পানিটির শেয়ারে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছে বেশ কয়েকটি জনপ্রিয় ব্রোকারেজ ফার্মও। তাদের দাবি, আগামী দিনে এই সংস্থার শেয়ার থেকে মোটা টাকা আয় করার সুযোগ পাবেন বিনিয়োগকারীরা। আর এমন দাবিতেই এই কোম্পানির শেয়ারটিকে বাই রেটিং দিয়েছে তারা। কয়েকটি ব্রোকারেজ ফার্ম আবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখন ভুলেও এই সংস্থার শেয়ার বিক্রি করা উচিত হবে না।
( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)










