দাম এখনও ২৬ টাকার নিচে, হাতের নাগালের বাইরে চলে যেতে পারে এই শেয়ার

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারের (Stock Market) অনিশ্চয়তার মধ্যেও ইয়েস ব্যাঙ্কের শেয়ারের দাম বাড়ছে। আজ অর্থাৎ 18 জুন, বোম্বে স্টক এক্সচেঞ্জে এই সংস্থার শেয়ারের দাম 3 শতাংশ বেড়ে 25 টাকা 77 পয়সায় দাঁড়ায়। সবচেয়ে বড় কথা, বিগত পাঁচটি ট্রেডিং সেশনে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে 16 শতাংশ। যার কারণে সংস্থার মূলধন 8,662 কোটি টাকা থেকে বেড়ে 80,912 কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে শেয়ার বাজার থেকে মোটা আয় দিতে পারে এই শেয়ার।

এই শেয়ারে বিনিয়োগ করে আয় করতে পারবেন বিনিয়োগকারীরা!

সাম্প্রতিক সময়ে ইয়েস ব্যাঙ্কের শেয়ারের দাম বাড়লেও এর আগে একটা সময় এই শেয়ার একপ্রকার মুখ থুবড়ে পড়েছিল। গত 52 সপ্তাহের মধ্যে এই আর্থিক প্রতিষ্ঠানটির শেয়ারের দাম সর্বনিম্ন 17.20 টাকায় গিয়ে ঠেকছিল। তবে এই পতনের তিন মাসেরও কম সময়ের মধ্যে শেয়ারটি ফের মাথা তুলে দাঁড়ায়। শুধু তাই নয়, এই শেয়ার থেকে এই অল্প সময়ের মধ্যেই 50 শতাংশ রিটার্ন পেয়েছিলেন বিনিয়োগকারী।

যে কথা না বললেই নয়, ইয়েস ব্যাঙ্ক নর্দার্ন আর্ক ক্যাপিটালের সাথে যৌথ অংশীদারিত্বের কথা ঘোষণা করার পরই এই সংস্থার শেয়ারের দাম একেবারে তরতরিয়ে বাড়ছে। গত এক সপ্তাহের কথা বললে এই শেয়ার থেকে বিনিয়োগকারীরা 15 শতাংশ, এক মাসে 17 শতাংশ, তিন বছরে 56 শতাংশ এবং পাঁচ বছর গিয়ে 85 শতাংশ পর্যন্ত রিটার্ন পেয়েছেন।

অবশ্যই পড়ুন: জামাইকে খুশি করতে ষষ্ঠীতে বানিয়ে ফেলুন হিং দুধ কাতলা, জমবে লাঞ্চ

বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে ইয়েস ব্যাঙ্কের শেয়ারের দাম 26 টাকার নিচে দাঁড়িয়ে থাকলেও আগামী দিনে এই শেয়ারের দাম অনেকটাই বাড়বে! বলা হচ্ছে, এই মুহূর্তে 23 থেকে 24 টাকার কাছাকাছি সাপোর্ট পেয়েছে এই শেয়ার। সেক্ষেত্রে এখনই বড়সড় অঘটন না ঘটলে খুব একটা দাম কমবে না এই শেয়ারের, বরং বাড়তে পারে লাফিয়ে। কেউ কেউ বলছেন, হঠাৎ করে এই সংস্থার শেয়ারের দাম একবারে অনেকটাই বেড়ে যেতে পারে!

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)