বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্ধ হয়ে গেল বিরাট কোহলির (Virat Kohli) কারণে জনপ্রিয় বেঙ্গালুরুর ওয়ানএইট কম্যুন রেস্টুরেন্ট। জানা যাচ্ছে, দেনার দায়ে দীর্ঘদিন জর্জরিত থাকার কারণে অবশেষ আদালতের নির্দেশে রেস্টুরেন্টের গেটে তালা পড়েছে। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ওই রেস্টুরেন্টের মালিকদের নামে 2 কোটি টাকার বকেয়া না মেটানোর অভিযোগ থাকার কারণে বেঙ্গালুরুর সিভিল কোর্ট ওই রেস্টুরেন্টই বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। সবচেয়ে বড় কথা, আদালত রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়ার নির্দেশের পাশাপাশি ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন বিরাট কোহলিও।
ঠিক যে কারণে বন্ধ হয়ে গেল বেঙ্গালুরুর জনপ্রিয় রেস্টুরেন্ট
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরুর ওয়ানএইট কম্যুন রেস্টুরেন্ট এর মালিকদের বিরুদ্ধে 2 কোটি টাকার মতো বকেয়া না দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এর পাশাপাশি রেস্টুরেন্ট চালানোর জন্য অন্যান্য বকেয়া অর্থ এমনকি ট্রিও হিলস হসপিটালিটির প্রায় 6 মাসের ভাড়া আটকে রাখার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে। আর সে কারণেই গোটা বিষয়টি খতিয়ে দেখে রেস্টুরেন্টিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে সিভিল কোর্ট।
এদিকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ থাকায় ভারতীয় তারকা বিরাট কোহলি ওই রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সাথে সমস্ত রকম চুক্তি এবং সম্পর্ক ছিন্ন করেছেন। বলাই বাহুল্য, একটা সময় এই রেস্টুরেন্টের প্রধান মুখ ছিলেন বিরাট। বেশিরভাগ গ্রাহকরাই এই রেস্টুরেন্টকে বিরাট কোহলির রেস্টুরেন্ট হিসেবে চিনত। এও শোনা যাচ্ছে, ওই রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সাথে অংশীদারিত্ব শেষ করার পাশাপাশি রেস্টুরেন্টের নামের সাথে যুক্ত কোহলির ব্র্যান্ড নেম ওয়ানএইটও সরিয়ে নিয়েছেন ভারতীয় ক্রিকেটার।
অবশ্যই পড়ুন: পেট্রোল-ডিজেল নয়, এবার অ্যালকোহলে চলবে গাড়ি? বড় পরিকল্পনা কেন্দ্রের
লজ্জায় বিরাট কোহলিও!
ভারতীয় ক্রিকেটারের ব্র্যান্ডের নামের সাথে ওই রেস্টুরেন্টের নাম যুক্ত থাকার কারণে হোটেল কর্তৃপক্ষ বকেয়া পরিশোধ না করায় না চাইতেও লজ্জায় পড়েছেন বিরাট কোহলিও! যদিও এ প্রসঙ্গে ভারতীয় ক্রিকেটারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। বলে রাখা প্রয়োজন, বিতর্কে জড়ানোর ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও বেঙ্গালুরু মেট্রোপলিটন কর্পোরেশন অগ্নি সুরক্ষা এবং অন্যান্য নিয়ম লঙ্ঘনের জন্য এই রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে একটি নোটিশ দিয়েছিল। কয়েকটি সূত্র বলছে, বারবার নানান কারণে ঝামেলা এড়াতে এই রেস্টুরেন্টের সাথে অংশীদারিত্ব ভেঙেছেন কোহলি।










