পরিণীতা-পরশুরাম আউট, চলতি সপ্তাহে বেঙ্গল টপার কে? দেখুন টিআরপি তালিকা

Published:

Bengali Serial TRP

সহেলি মিত্র, কলকাতা:  সামনে এল এ সপ্তাহের বাংলা সিরিয়ালগুলির রেজাল্ট (Bengali Serial TRP)। প্রকাশ পেল কোন মেগার টিআরপি (Target rating point) ওপরে আর কোনটির তলানিতে। যদিও এবারে এমন একটি মেগা বেঙ্গল টপার হয়েছে যার নাম শুনলে আপনিও হয়তো আকাশ থেকে পড়বেন। ভাবতেও পারবেন না এই মেগাটি এই সপ্তাহে সেরা হয়েছে বলে। নিশ্চয়ই ভাবছেন কোন মেগা? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

চলতি সপ্তাহে কোন মেগা বেঙ্গল টপার হল?

প্রতি বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে সামনে আসে কোন মেগা ভালো ফল করল আর কোন মেগা খারাপ ফল করল। তবে এবারে একদম ওলটপালট হয়ে গিয়েছে টিআরপি তালিকা। সকলের ধারণার বাইরে গিয়ে মেগাগুলি ফল করেছে। একে তো ভোট, আইপিএল-এর চক্করে মেগাগুলির নম্বর একদম তলানিতে গিয়ে ঠেকেছে, সেখানে এই সপ্তাহের বেঙ্গল টপারের নাম সকলকে অবাক করে দেবে। পরশুরাম কিংবা পরিণীতা হয়নি কিন্তু। তাহলে কে হয়েছে, নিশ্চয়ই ভাবছেন?

আরও পড়ুনঃ মিনিমাম ব্যালেন্স না রাখায় ১৯,০০০ কোটি আয় ব্যাঙ্কগুলোর! আপনার টাকা নেই তো?

তাহলে আর সাসপেন্স না রেখে জানিয়ে রাখি, এই সপ্তাহে রশুরাম কিংবা পরিণীতাকে পিছনে ফেলে বেঙ্গল টপার হয়েছে তারে ধরি ধরি মনে করি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এই মেগাটির প্রাপ্ত নম্বর ৫.৬। বাকি সিরিয়ালগুলির কী অবস্থা জেনে নেবেন।

এক নজরে সেরা ১০ মেগা সিরিয়ালের তালিকা

  1. বেঙ্গল টপার- তারে ধরি ধরি মনে করি 5.6
  2. দ্বিতীয়- পরিণীতা 5.4
  3. তৃতীয়- পরশুরাম 5.3
  4. চতুর্থ- জোয়ার ভাঁটা 5.1
  5. পঞ্চম- কুসুম 5.0
  6. ষষ্ঠ- প্রফেসর বিদ্যা ব্যানার্জি + গঙ্গা 4.8
  7. সপ্তম- ও মোর দরদিয়া 4.7
  8. অষ্টম- কনে দেখা আলো 4.3
  9. নবম- প্রতিজ্ঞা, সংসারের সংকীর্তন, লক্ষ্মী ঝাঁপি 4.4
  10. দশম- রাঙ্গামতি তীরন্দাজ 4.2