চমকের পর চমক! এ সপ্তাহে দুই মেগা হল বেঙ্গল টপার, দেখুন টিআরপি তালিকা

Published:

Updated:

TRP List

সহেলি মিত্র, কলকাতাঃ খেলা ঘুরে গেল বাংলা সিরিয়ালগুলির। চমকের পর চমক মিলল এই সপ্তাহের টিআরপি তালিকায় (TRP List)। কেউ হারাল খেতাব, তো কেউ পেল সেরার সেরা তকমা। প্রতি সপ্তাহের মতো চলতি সপ্তাহেও টিআরপি যুদ্ধ খেলা আরও তীব্র হল। নম্বর কমলেও মোটের ওপর ভালো ফল করেছে বাংলা সিরিয়ালগুলি। বিশেষ করে এই সপ্তাহে তো আবার দুটি মেগা বেঙ্গল টপার হয়েছে। চলুন বাকিটা বিশদে জেনে নেওয়া যাক।

চলতি সপ্তাহে কোন মেগা হল বেঙ্গল টপার?

যত সময় এগোচ্ছে ততই টিআরপি তালিকায় টিকে থাকতে একের পর এক চমক দিচ্ছে মেগাগুলি। মাসের পর মাস ধরে টিআরপি তালিকা টিকে থাকতে এক ঠাণ্ডা যুদ্ধ হচ্ছে জি বাংলা এবং স্টার জলসার মধ্যে। এমনিতে এক ধার দিয়ে যখন টিআরপির অভাবে কিছু মেগা বন্ধ হয়ে যাচ্ছে, আবার তেমনই কিছু মেগা আসতে না আসতেই খেলা দেখাতে শুরু করেছে। তবে এই সপ্তাহে বিরাট চমক দিয়েছে স্টার জলসা। কারণ এই চ্যানেলরই দুটি মেগা বেঙ্গল টপার হয়েছে। নিশ্চয়ই ভাবছেন কোন দুটি মেগা যুগ্ম বেঙ্গল টপার হয়েছে?

আরও পড়ুনঃ ট্রাম্পের মতোই চুল! বাংলাদেশের ভাইরাল মহিষটিকে দেখতে এবার কাটতে হবে টিকিট

তাহলে জানিয়ে রাখি, স্টার জলসার পরশুরাম, প্রোফেসর বিদ্যা ব্যানার্জি ৪.৮ রেটিংস পেয়ে প্রথম হয়েছে। অপরদিকে ৪.৫ রেটিংস পেয়ে দ্বিতীয় হয়েছে তারে ধরি ধরি মনে করি, প্রোফেসর বিদ্যা ব্যানার্জি এবং গঙ্গা। হ্যাঁ একসঙ্গে তিনটি মেগা দ্বিতীয় হয়েছে। বাকিটা জেনে নিন নিচের তালিকায়।

এক নজরে সেরা ১০ বাংলা সিরিয়ালের তালিকা

  • বেঙ্গল টপার- পরশুরাম + প্রোফেসর বিদ্যা ব্যানার্জি 4.8
  • দ্বিতীয়- তারে ধরি ধরি মনে করি,প্রোফেসর বিদ্যা ব্যানার্জি + গঙ্গা 4.5
  • তৃতীয়- কুসুম, জোয়ার ভাটা 4.3
  • চতুর্থ- ঘূর্ণি, পরিণীতা, কনে দেখা আলো, প্রতিজ্ঞা+সংসারের সংকীর্তন 4.2
  • পঞ্চম- ও মোর দরদিয়া 4.0
  • ষষ্ঠ- লক্ষ্মী ঝাঁপি + ও মোর দরদিয়া 3.3
  • সপ্তম- কমলা নিবাস 3.0
  • অষ্টম- শুধু তোমারই জন্য + রাঙামতি তীরন্দাজ 2.7
  • নবম- বাবলি সুন্দরি + লক্ষ্মী ঝাঁপি 2.2
  • দশম- সাত পাকে বাঁধা 2.0