বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা বিশ্বকাপে দাপট দেখিয়ে শেষ পর্যন্ত স্পেনের কাছে আটকে গিয়েছে আর্জেন্টিনা (Argentina)। একটানা দ্বিতীয়বারের মতো ফাইনাল জয়ের স্বপ্ন অধরাই থেকে গেছে লিওনেল মেসিদের। সে কারণে অবশ্য মাঠে হাউ হাউ করে কেঁদেছেন আর্জেন্টিনার অধিনায়ক। পরে, নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছেন লিও। এও জানিয়েছেন, তাঁদের থেকে ভাল খেলে যোগ্যদল হিসেবে বিশ্বকাপ ঘরে তুলেছে স্পেন। এমতাবস্থায়, এবার হঠাৎ ভারতকে ধন্যবাদ জানাল আর্জেন্টিনা।
কেন ভারতকে ধন্যবাদ জানাল আর্জেন্টিনা?
ব্রাজিল আর আর্জেন্টিনা। ভারতে সবচেয়ে বেশি ফুটবল সমর্থক বোধ হয় এই দুই দেশেরই। নেইমারের দেশ যদিও অনেক আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল। তবে ভারতীয় ফুটবল ভক্তদের মন জয় করে নিয়েছিল লিওনের মেসির দেশ। অবশ্য আর্জেন্টিনা ফাইনালে হেরে যেতেই মন ভেঙেছে আর্জেন্টিনার অসংখ্য ভারতীয় ভক্তের। এরই মাঝে এবার আর্জেন্টিনাকে সমর্থনের জন্য ভারতীয়দের ধন্যবাদ জানালেন এদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত।
সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো লিখেছেন, “সম্প্রতি ফুটবল বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনা দলকে যে সমর্থন ভারতীয়রা দেখিয়েছেন তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। ভারতকে অসংখ্য ধন্যবাদ।” যে কথা না বললেই নয়, দক্ষিণ আমেরিকা বাদ দিয়ে গোটা বিশ্বে সবচেয়ে বেশি আর্জেন্টিনার সমর্থক রয়েছেন ভারতেই। বিশেষ করে, 2022 সালে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ জেতার পরই এ দেশে দলটার জনপ্রিয়তা মাত্রা ছাড়িয়েছে।
অবশ্যই পড়ুন: একুশে জুলাইতেই কালীঘাট তৃণমূলকে নিয়ে পুলিশকে বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের
প্রসঙ্গত, অনেকেই ধরে নিয়েছেন এবারের বিশ্বকাপটাই লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। আর সেটা হলে আগামীতে আর্জেন্টিনার জনপ্রিয়তা বর্তমান সময়ের মতো থাকবে কিনা তা বলা বড় কঠিন। নতুন কোনও ফুটবলার বিশ্বমঞ্চে জাদু দেখিয়ে ভারতীয়দের নজর কেড়ে নেবেন না এই গ্যারান্টি কোথায়?










