বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবৈধ অভিবাসীদের রুখতে বদ্ধপরিকর সরকার (Central Government)। অবৈধ অনুপ্রবেশকারী বা অভিবাসীরা যাতে ভারতে বসবাস করতে না পারেন সেটা দেখার দায়িত্ব প্রত্যেকটা রাজ্যের সরকারের। আর সেই কাজটা খুব ভাল ভাবেই পালিত হয় বিজেপি শাসিত রাজ্যগুলিতে। বিশেষ করে অসম এই ক্ষেত্রে অনেকটা এগিয়ে। এবার সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমে অবৈধ অভিবাসীদের রুখতে বিরাট পদক্ষেপ নিয়েছেন। শনিবার, পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, অবৈধ অভিবাসীরা যাতে রাজ্যে প্রবেশ করতে না পারে সেজন্য এবার থেকে 18 বছরের বেশি বয়সীদের আধার কার্ড (Aadhaar Card) দেওয়া হবে না।
18 বছরের বেশি বয়সীরা আর পাবেন না আধার কার্ড!
আজ অর্থাৎ শনিবার, অসমের মন্ত্রিসভায় বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, অসমে আধার কার্ড প্রদানের হার সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছে। রাজ্যের কিছু কিছু জেলায় এই হার 100 শতাংশ ছুঁয়ে ফেলেছে। সে কারণেই এবার থেকে আধার কার্ড দেওয়ার আগে সরকার খতিয়ে দেখবে এই অতিরিক্ত আধার কার্ডগুলি ঠিক কারা পাচ্ছে।
শুধু তাই নয়, এদিন অসমের মুখ্যমন্ত্রী আরও বললেন, আগামী 2027 সালের পহেলা এপ্রিল থেকে 18 বছরের বেশি বয়সীরা আর আধার কার্ড পাবেন না। ওই দিন থেকেই কার্যকর হবে এই ঘোষণা। তবে ভিন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, চা বাগান সংলগ্ন এলাকার জনজাতি সম্প্রদায় এবং তফসিলি উপজাতিভুক্ত ব্যক্তিদের আধার কার্ড দেওয়ার কাজ অব্যাহত থাকবে।
অবশ্যই পড়ুন: পুরনো UAN ভুলে গেলেও চিন্তা নেই, নতুন পোর্টাল চালু করল EPFO
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের রুখতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে অসীম সরকার। গত বছরই অসমের মুখ্যমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশের অবৈধ অভিবাসীদের আটকাতে আধার কার্ড দেওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ম চালু করতে পারে সরকার। এবার সেই ঘোষণা মতোই হল কাজ।










