সহেলি মিত্র, কলকাতাঃ বড় দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ৫০০, ১০০০, ২০০০ টাকার নোট (Currency) বাতিল করে দেওয়াই উচিৎ। বাজারে শুধুমাত্র ১০০ বা ২০০ টাকার নোটই থাকা উচিৎ। রাজ্যের মুখ্যমন্ত্রীর এহেন দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। বিশিষ্ট মহলের মতে, মূলত দুর্নীতি রোধ করতেই মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করেছেন। তাহলে কি এবাত্র বাজার চলতি ৫০০ টাকার নোটও কি বাতিল হচ্ছে? উঠছে প্রশ্ন।
এবার ৫০০ টাকার নোটও বাতিল হচ্ছে?
আসলে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (N. Chandrababu Naidu) বলেছেন যে ৫০০ এবং ২০০০ টাকার নোট বাতিল করা উচিত। শুধু ১০০ এবং ২০০ টাকার নোটই থাকা উচিত। মুখ্যমন্ত্রীর মতে, বড় নোটের প্রচলন কমানো এবং ডিজিটাল পেমেন্টকে (Digital Payment) উৎসাহিত করা দুর্নীতি দমনে সাহায্য করতে পারে। তিনি বলেছেন যে, তিনি এর আগে ডিজিটাল মুদ্রা নিয়ে একটি রিপোর্ট তৈরি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জমা দিয়েছিলেন। তিনি এখন আবারও বিষয়টি উত্থাপন করবেন। ৯ই নভেম্বর অমরাবতীতে এক সংবাদ সম্মেলনে নাইডু এই দাবি জানান।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ২০২৩ সালের ১৯শে মে থেকে ২,০০০ টাকার নোট প্রচলন থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেও, এই নোটগুলি এখনও আইনত বৈধ। অর্থাৎ, এগুলি লেনদেনের জন্য ব্যবহার করা যাবে। পুরোনো ৫০০ এবং ১,০০০ টাকার নোট ২০১৬ সালের ৮ই নভেম্বর বাতিল করা হয়েছিল।
আরও পড়ুন: বাড়িতে বসেই বিনামূল্যে আধার আপডেটের সুযোগ! সময়সীমা বাড়াল UIDAI
বড় দাবি মুখ্যমন্ত্রীর
অন্ধ্রপ্রদেশের সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, এই ফলাফল ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)-এর প্রতি ক্রমবর্ধমান জনসমর্থনকে প্রতিফলিত করেছে। তিনি দাবি করেন, এই জোট নির্বাচনে অর্থশক্তির প্রভাব কমাতে সফল হয়েছে।
মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, নগর স্থানীয় সংস্থা ও পরিষদ নির্বাচনে এনডিএ ৫৮.৯% ভোট পেয়েছে। এটি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দলটির পাওয়া ৫৫.৩% ভোটের চেয়ে ৩.৬ শতাংশ পয়েন্ট বেশি। এদিকে, ২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে ওয়াইএসআর কংগ্রেস পার্টির (ওয়াইএসআরসিপি) ভোট শতাংশ ৩৯.৮১% থেকে কমে ৩৩.৫৬% হয়েছে, যা ৬.২৫ শতাংশ পয়েন্টের পতন। নাইডুর মতে, দুই দলের মধ্যে ভোট শতাংশের পার্থক্য ছিল ২৫.৩৪ শতাংশ পয়েন্ট।










