অবশেষে স্বস্তি, বিপদমুক্ত হলেন সিজেপির প্রধান অভিজিৎ দীপকে

Published:

Abhijeet Dipke

সৌভিক মুখার্জী, কলকাতা: নির্বাচন কমিশন এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আপাতত পথে নেমে আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছেন সিজেপির প্রধান অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। তবে সম্প্রতি তিনি একটি বড় ধরনের মামলায় স্বস্তি পেয়েছেন। তাঁর বিরুদ্ধে চলমান তদন্তের সময় তাঁকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে স্বশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সেখান থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেই খবর। ১৬ অক্টোবর এর বিক্ষোভের ঘটনায় তিনি মঙ্গলবার মন্দির মার্গ থানায় হাজির হননি। সেক্ষেত্রে এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।

বিরাট স্বস্তি পেলেন সিজেপির প্রধান অভিজিৎ দীপকে

১৬ অক্টোবরের বিক্ষোভে তিনি থানায় হাজিরা না হয়ে তাঁর আইনজীবীর মারফত জানিয়েছেন যে, অসুস্থতার কারণে তিনি স্বশরীরে হাজির হতে পারছেন না। সেই কারণে ম্যাজিস্ট্রেট তাঁকে অব্যহতি দিয়ে পরবর্তী দিনক্ষণ নির্ধারণ করেছে ২ ডিসেম্বর। যদিও এই শুনানির সময় অভিজিতের আইনজীবীকে পুলিশ রিপোর্ট ও আইনি নথিপত্রের অনুলিপি দেওয়া হয়েছিল। পাশাপাশি শান্তি বজায় রাখার জন্য তাঁকে একটি মুচলেকায় স্বাক্ষর করার নির্দেশ দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ আগে একজন ম্যাজিস্ট্রেট দীপকেকে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন। তাঁর বিরুদ্ধে পূর্বে স্বাক্ষরিত একটি শান্তিচুক্তি ভঙ্গের অভিযোগ ছিল। আর এই জামিনের প্রধান শর্ত ছিল যে তিনি এক বছর শান্তি বজায় রাখবেন এবং শান্তি বিঘ্নিত করে এমন কোনও কাজ করা থেকে বিরত থাকবেন।

আরও পড়ুন: দেশে ফের ভাইরাস আতঙ্ক! ফিরছে করোনার নতুন ভ্যারিয়েন্ট, কতটা বিপজ্জনক

প্রসঙ্গত, ১৬ অক্টোবর দিল্লিতে তিরঙ্গা কর্মসূচিতে অংশগ্রহণ করার আগেই অভিজিৎকে আটক করা হয়। দিল্লি পুলিশ একটি নোটিশ জারি করে এবং ভারতীয় সিভিল সার্ভিস কোডের ১৭৩ ধারার অধীনে সেই নিষেধাজ্ঞা জারি করা হয়। অন্যদিকে শান্তিচুক্তি ভঙ্গের দায়ে ১৭ অক্টোবর ফের তাঁকে গ্রেফতার করা হয়। পরে একজন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট শর্তসাপেক্ষে অভিজিৎকে জামিন দিয়েছিলেন। তবে অভিজিৎকে নতুন একটি তারিখে পুলিশের সামনে হাজির করা হবে বলেই আশা করা যাচ্ছে।

google button