মুম্বই-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে আগুন, হতাহতের সংখ্যা কত?

Published:

সহেলি মিত্র, কলকাতা: বড় দুর্ঘটনার শিকার হল মুম্বাই-হাওড়া দূরন্ত এক্সপ্রেস (Mumbai CSMT Howrah Duronto Express)। বুধবার মুম্বাই-হাওড়া দুরন্ত এক্সপ্রেসের প্যান্ট্রি কারে আগুন (Fire) লেগে যায়। ঘটনাটি এমন সময়ে ঘটেছে যখন ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আগুনের গ্রাসে মুম্বাই-হাওড়া দূরন্ত এক্সপ্রেস

ভারতীয় রেল সূত্রে খবর, রক্ষণাবেক্ষণের জন্য ট্রেনটি খালি ছিল। ঘটনার সময় ট্রেনে কোনো যাত্রী ছিলেন না। ফলে, কেউ হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার খবর পাওয়ার পরপরই উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিন ভোরে মুম্বাই-হাওড়া দুরন্ত এক্সপ্রেস থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়। ট্রেনটির মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে ছাড়ার কথা থাকলেও এটি ১২ ঘণ্টারও বেশি দেরি হয়। এই দেরির বিষয়ে রেল কর্তাদের কাছ থেকে কোনো স্পষ্ট তথ্য না পাওয়ায় যাত্রীরা স্টেশনে আটকে পড়েন।

তদন্ত শুরু রেলের

ঠিক কী কারণে আগুন লাগল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে খবর।

বিস্তারিত আসছে…

google button