বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওয়ানডেতে বড়সড় বিপর্যয়ের মুখে ভারত (Team India)। 244 রানের বিরাট ব্যবধানে কিউই বাহিনীর কাছে হেরে ধাক্কা খেলো টিম ইন্ডিয়া। অন্যদিকে প্রথম ম্যাচগুলিতে পরাজয় দেখার পর অবশেষে সিরিজে ঘুরে দাঁড়াল কিউই ব্রিগেড। 52 বছরের ওয়ানডে ইতিহাসে রানের ব্যবধানে দ্বিতীয় বৃহত্তম লজ্জার পরাজয় দেখল ভারতীয় ক্রিকেট দল। এর আগে শেষবারের মতো 2000 সালে শারজায় শ্রীলঙ্কার বিরুদ্ধে 245 রানে হেরেছিল ভারত।
বিরাট লজ্জার পরাজয় দেখল ভারত
শুক্রবার, টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। সেই সূত্রেই, 50 ওভারে 333 রান তুলেছিল কিউই ব্রিগেড। এদিন 108 বলে 125 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ড তারকা উইল ইয়ং। তাঁকে সঙ্গ দিয়েছিলেন KKR তারকা তথা নিউজিল্যান্ডের দাপুটে ওপেনার টিম শেইফার্ট। এদিন 58 রানের বড় ইনিংস খেলেছিলেন তিনি। সেই সুবাদেই 334 রানের বড় স্কোর গড়তে পেরেছিল নিউজিল্যান্ড।
প্রতিপক্ষ দলের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ক্রমাগত উইকে হারিয়ে শেষ পর্যন্ত 89 রানে অলআউট হয়ে যায় ভারত। এদিন রোহিত শর্মা থেকে শুরু করে, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, তিনজন খেলোয়াড়ই শূন্য নিয়ে ফিরেছিলেন। ব্যাট হাতে 30 রানের গণ্ডি টপকাতে পারেননি বাকি কেউই। সেটাই ভারতের পরাজয়ের কারণ হয়ে দাঁড়াল। তবে সবচেয়ে লজ্জার বিষয়, এদিন 244 রানের বড় ব্যবধানে পরাস্ত হওয়ার পর ভারত ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে পরাজয় দেখল এদিন।
আরও পড়ুন: বিরাট, রোহিতদের ধসিয়ে ৬ উইকেট, দায়িত্ব নিয়ে ভারতকে হারালেন নিউজিল্যান্ডের হেনরি
উল্লেখ্য, চলতি ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে ভারত জিতলেও তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। এরপর চতুর্থ ওয়ানডেতে নিউজিল্যান্ড জেতায় এখন সিরিজে ভারতের লিড কমে দাঁড়াল 2-1 এ। কাজেই জিততে না পারলেও ওয়ানডে সিরিজে সমতা ফেরানোর বড় সুযোগ রয়েছে নিউজিল্যান্ডের সামনে।










