বিক্রম ব্যানার্জী, কলকাতা: চিরকাল প্রতিবেশীদের পাশে থেকেছে ভারত। মালদ্বীপের (India-Maldives Relations) ক্ষেত্রেও সেই নিয়মের অন্যথা হবে কেন? এর আগে বহুবার প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রটির কঠিন সময়ে যোগ্য বন্ধুর ভূমিকা পালন করেছিল নয়া দিল্লি। এবারেও সেই পথেই হাঁটল তারা। PTI সূত্রে খবর, মালদ্বীপে অবস্থিত ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ভারত মালদ্বীপকে আর্থিক সহায়তার অংশ হিসেবে 30 বিলিয়ন রুপির প্রথম কিস্তি ছাড়ের অনুমোদন দিয়েছে। জানানো হয়েছে, সার্ক কারেন্সি সোয়াপ ফ্রমওয়ার্কের অধীনে প্রথম কিস্তি হিসেবে এই অর্থ ছাড় দেওয়া হচ্ছে।
কঠিন সময় মালদ্বীপের পাশে দাঁড়াল ভারত
2024 সালে ভারতের কাছ থেকে 400 মিলিয়ন ডলারের একটি ঋণ পেয়েছিল মালদ্বীপ। গত বৃহস্পতিবার সেই ঋণ পরিশোধ করার মেয়াদ শেষ হয়েছে। যদিও বৃহস্পতিবারই এক বিবৃতিতে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে 400 মিলিয়ন ডলার পরিশোধের মেয়াদ আরও কিছুটা বাড়ানোর আবেদন জানিয়েছিল! একই সাথে কারেন্সি সোয়াপের মাধ্যমে মালদ্বীপকে সাহায্য করার আহ্বান জানায় তারা।
এরই মাঝে, মালেতে অবস্থিত ভারতীয় হাই কমিশন বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, “সার্ক কারেন্সি সোয়াপ ফ্রেমওয়ার্ক এর অধীনে 30 বিলিয়ন রুপির প্রথম কিস্তি ছেড়ে দেওয়া হচ্ছে।” ওই বিবৃতিতে এও বলা হয়, “সার্ক দেশগুলির জন্য কারেন্সি সোয়াপ ব্যবস্থার কাঠামোর অধীনে এই অর্থ ছাড়ের চুক্তিটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবং মালদ্বীপ সরকারের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। রাষ্ট্রপতি মহম্মদ মইজ্জু 2024 সালে ভারত সফরের সময় এই চুক্তি স্বাক্ষরিত হয় দুপক্ষের মধ্যে।”
ভারতীয় হাইকমিশনের তরফে এও জানানো হয়েছে, মালদ্বীপের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে মুদ্রা বিনিময় ব্যবস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গত বছর মালদ্বীপ সরকারের অনুরোধে ভারত জরুরি আর্থিক সহায়তা হিসেবে 100 মিলিয়ন মার্কিন ডলারের ট্রেজারি বিল প্রদান করেছিল। বিবৃতিতে আরও বলা হয়, “ভারতের নেইবারহুড ফার্স্ট নীতি এবং ভিশন ওশানের অধীনেই মালদ্বীপ এদেশের গুরুত্বপূর্ণ অংশীদার।। গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে ভারত চিরকাল মালদ্বীপের পাশে দাঁড়িয়েছে।”
The timely support extended by the Government of India through the Currency Swap Arrangement reflects the strength of the long-standing friendship between our two nations.
As a close and trusted neighbour, India’s continued assistance in moments of economic need is deeply…
— Ahmed Nihan (@ahmed_nihan) April 24, 2026
অবশ্যই পড়ুন: ২০২৭ বিশ্বকাপ থেকে বাদ পড়বে দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ? চিন্তা বাড়াল বাংলাদেশ
ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মালদ্বীপের জনগণ
মালদ্বীপের আর্থিক অবস্থা যে কতটা খারাপ পর্যায়ে রয়েছে সে কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। একটা দীর্ঘ সময় ধরে অর্থনৈতিক সংকটের সাথে লড়াই করছে দ্বীপ রাষ্ট্রটি। দেশটির কাঁধে বিপুল পরিমাণ বৈদেশিক ঋণের বোঝা রয়েছে। যা ওই দেশের মোট জিডিপি প্রায় 129.4 শতাংশ। 2026 সালের মধ্যেই দেশটিকে প্রায় 1 বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে। সবমিলিয়ে বলাই যায়, দেউলিয়া হওয়ার পথে এগিয়ে চলেছে মালদ্বীপ! সেই পর্বে দাঁড়িয়ে ভারত প্রতিমুহূর্তে এই দেশটিকে সাহায্য করায় ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মালদ্বীপের জনগণ। যেখানে একটা সময় মালদ্বীপের প্রেসিডেন্ট ইন্ডিয়া আউট স্লোগান দিয়েছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে সেই ভারতই মুদ্রা বিনিময়ের মাধ্যমে মালদ্বীপকে বাঁচাচ্ছে!










