২০২৭ বিশ্বকাপ থেকে বাদ পড়বে দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ? চিন্তা বাড়াল বাংলাদেশ

Published:

West Indies May be Ruled of 2027 Cricket World Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি ঘরের মাঠে অনুষ্ঠিত হয়ে যাওয়া ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে 2-1 ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আর এই সাফল্যের পরই ওপার বাংলার দল আসন্ন ওয়ানডে বিশ্বকাপের (2027 Cricket World Cup) জন্য শক্তি সঞ্চয় করেছে। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ODI র‍্যাঙ্কিংয়ে বড় সুবিধা পেতে চলেছে পদ্মা পাড়ের দেশ। সবচেয়ে বড় কথা, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এমন জয় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দুই বারের বিশ্বকাপজয়ী দল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু কেন?

ODI বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে ওয়েস্ট ইন্ডিজ?

আগামী বছর অর্থাৎ 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 31 মার্চ। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ODI র‍্যাঙ্কিংয়ে প্রথম 8 এ থাকা দেশগুলি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে। বলাই বাহুল্য, বাংলাদেশের কাছে হারের পর ODI তালিকায় 114 রেটিং পয়েন্ট থেকে নেমে 111 তে এসেছে নিউজিল্যান্ড। তবে রেটিং পয়েন্ট কমলেও র‍্যাঙ্কিংয়ে কোনও বদল আসেনি নিউজিল্যান্ডের। ওদিকে এই সাফল্যের পর বাংলাদেশের রেটিং পয়েন্ট 79 থেকে বেড়ে 83 হয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট 77 এই দাঁড়িয়ে।

এর অর্থ, বাংলাদেশের র‍্যাঙ্কিং এ বদল না এলেও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নিয়েছে তারা। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের তুলনায় অন্তত 6 রেটিং পয়েন্ট বেশি রয়েছে ওপার বাংলার ক্রিকেট দলের। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, এখনই নিজেদের রেটিং পয়েন্ট বাড়িয়ে নিয়ে বাংলাদেশকে ছাপিয়ে যেতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ। আর সে কারণেই প্রশ্ন উঠছে তাহলে কি বিশ্বকাপ থেকে বাদ পড়বে দুবারের
চ্যাম্পিয়নরা?

অবশ্যই পড়ুন: PSL খেলতে পাকিস্তানে যেতে পারবেন না মুস্তাফিজুর রহমান! বড় সিদ্ধান্ত বাংলাদেশের

আসলে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে প্রথম 8 দল যেহেতু অংশগ্রহণ করতে পারবে সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের সুযোগ পাওয়াটা এই মুহূর্তে বেশ কঠিন। বাংলাদেশ এই মুহূর্তে শীর্ষ 9 এ থাকায় তারা সহজেই বিশ্বকাপের অন্য যোগ্যতা অর্জন করবে। তবে ওয়েস্ট ইন্ডিজ এই মুহূর্তে তালিকার 10 নম্বরে থাকার কারণে তাদেরকে বাছাই পর্বের ম্যাচে অংশ নিতে হবে। সেক্ষেত্রে ক্যারিবিয়ানদের পরিস্থিতি আরও জটিল হতে পারে। সব মিলিয়ে, আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ করার ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজকে বেশ চাপে ফেলে দিল বাংলাদেশ!