আর হবে না মৃত্যু! প্রথমবার ডেঙ্গির ভ্যাকসিন পেতে চলেছে ভারত, হয়ে গেল চুক্তি

Published:

Dengue Vaccine

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডেঙ্গি নিয়ে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর! প্রতিবছর বর্ষার মরসুমে মাত্রা ছাড়িয়ে যায় ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা (Dengue Fever)। এবার সেই মৃত্যু ঠেকাতেই বড় পদক্ষেপ নিল ভারত। জানা যাচ্ছে, আগামী বছর অর্থাৎ 2027 সালের একেবারে শুরুর দিকেই দেশে আসতে পারে ডেঙ্গির প্রথম ভ্যাকসিন কিউডেঙ্গা (Dengue Vaccine)। সেই মর্মে, জাপানের ওষুধ প্রস্তুতকারক সংস্থা তাকেডা ফার্মাসিউটিক্যালসের সাথে চুক্তি হয়েছে ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজের। আর সেই সূত্র ধরেই ভারতের বাজারে আসতে চলেছে ডেঙ্গির টিকা।

কবে থেকে ভারতের বাজারে পাওয়া যাবে ডেঙ্গির টিকা?

গতকাল এক বিবৃতিতে জাপানের ওই ওষুধ প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে, চুক্তি অনুযায়ী ভারতে ডেঙ্গির ভ্যাকসিন নিয়ে আসা এবং সেটাকে বাজারে বিক্রি করার দায়িত্ব রয়েছে ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজের। মনে করা হচ্ছে, সব ঠিক থাকলে আগামী বছরের প্রথমার্ধে অর্থাৎ প্রথম কয়েক মাসের মধ্যেই ভারতের বাজারে পাওয়া যেতে পারে ডেঙ্গির টিকা বা ভ্যাকসিন।

বলাই বাহুল্য, গোটা বিশ্বে মোট ডেঙ্গি আক্রান্তের এক তৃতীয়াংশই রয়েছে ভারতে। মূলত বর্ষাকালে এবং বর্ষার পরবর্তী সময়ে ভারতে ডেঙ্গির প্রকোপে বাড়ে মৃতের সংখ্যা। প্রত্যেক বছরই এই মারণ রোগে আক্রান্ত হন দেশের অসংখ্য মানুষ। প্রতি বছরের এই ছবিটাই বদলাতে বিগত বছরগুলিতে চলছিল গবেষণা। জাপানের সংস্থার সাথে আলোচনা করে ডেঙ্গির টিকা আনা যায় কিনা তা নিয়েও আলোচনা হচ্ছিল। শেষ পর্যন্ত সেই পদক্ষেপেই এল সাফল্য। ডেঙ্গির টিকা বাজারে আনা নিয়ে দীর্ঘ আলোচনার মাঝে অবশেষে জাপানি সংস্থার এমন ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ভারতীয় চিকিৎসক মহলের একাংশ।

আরও পড়ুন: ধোনির CSK-তে যোগ দিতে পারেন KKR প্রাক্তনী, ২০২৭ IPL-র আগে বড় খবর

উল্লেখ্য, এর আগে গত বছর ভারতে 1 লাখ 13 হাজার মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। সে বছরই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল বহু মানুষের। এর আগে 2023 সালেও 485 জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর সামনে এসেছিল। তবে সরকারি তথ্যকে ছাপিয়ে গিয়েছে বেসরকারি এক সংস্থার তথ্য। সেখানে বলা হয়েছে 2023 এ ভারতে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 3 হাজারের বেশি হতে পারে।