অনন্যা সরকার, পূর্ব মেদিনীপুর: রবিবার কালীপূজা উপলক্ষে নন্দীগ্রাম সফরের সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সরকারি কর্মীদের জন্য একটি দারুণ ঘোষণা করেছেন। তিনি জানান, সরকারি কর্মচারীদের বাসস্থানের জন্য বিশেষ ব্যবস্থা করছে সরকার। কর্মকর্তাদের সুবিধার্থে একটি আধুনিক ‘জি+২’ (G+2) অফিসার্স কোয়ার্টার কমপ্লেক্স (Officers Quarter Complex) নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় তিনটি তলা মিলিয়ে পাঁচটি ২-বিএইচকে (2BHK Flat) ফ্ল্যাট এবং তারসাথে আরও ৬টি ফ্ল্যাট তৈরি করার প্ল্যান রয়েছে সরকারের।
কালীপুজোর দিন মুখ্যমন্ত্রীর একাধিক ঘোষণা
শুধু সরকারি কর্মচারীদের জন্য ফ্ল্যাট নয়, এদিন নন্দীগ্রামের উন্নয়নের জন্য একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সাংস্কৃতিক ও প্রশাসনিক অনুষ্ঠান আয়োজনের সুবিধার্থে নন্দীগ্রামে ১৫৪ আসন বিশিষ্ট একটি সুসজ্জিত অডিটোরিয়ামও নির্মাণ করা হচ্ছে বলে জানান তিনি। আশা করা হচ্ছে যে, এই পরিকাঠামোগত উন্নয়নের কাজ সম্পন্ন হলে নন্দীগ্রামে দীর্ঘদিনের আবাসন ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান হবে।
নন্দীগ্রামে বেড়াতে আসা মানুষ ও সরকারি কর্মকর্তাদের রাত্রিযাপনের জন্য উপযুক্ত জায়গা না থাকার সমস্যা দূর করার লক্ষ্যে বেশ কিছু নতুন পরিকাঠামোগত প্রকল্পের বিষয়েও ঘোষণা করা হয়েছে। আগে নন্দীগ্রামে আসা পর্যটকরা রাত্রিযাপনের উপযুক্ত জায়গার সন্ধানে চণ্ডীপুরে যেতে হতো। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ (HDA) দায়িত্ব নিয়েছে।
আরও পড়ুন: বাংলায় ফের এনকাউন্টার, রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনে অভিযুক্তকে নিকেশ করল পুলিশ
নন্দীগ্রামে তৈরি হচ্ছে জি+২ (তিনতলা) অতিথি নিবাস। নির্মাণকাজ শেষ হলেই, এটি সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হবে। আপাতত জানা গেছে যে, অতিথি নিবাসটির পরিচালনার দায়িত্বে থাকবে পঞ্চায়েত সমিতি অথবা স্থানীয় থানা। সাধারণ নাগরিকরা নামমাত্র খরচে এখানে রাত্রিযাপনের সুবিধা পাবেন। এছাড়া, সরকারি কাজে আগত আধিকারিক ও কর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী এখানে সম্পূর্ণ বিনামূল্যে থাকতে পারবেন।










