বাংলায় ফের এনকাউন্টার, রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনে অভিযুক্তকে নিকেশ করল পুলিশ

Published:

Prime accused in Abdulghata Rape Case dies in police encounter

অনন্যা সরকার, উত্তর দিনাজপুর: রায়গঞ্জে চাঞ্চল্যকর আব্দুলঘাটা কান্ডের (Abdulghata Rape Case) নাটকীয় মোড়। ১২ বছর বয়সী এক কিশোরীকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার ঘটনার সামনে আসতে অনেকেই প্রধান অভিযুক্ত এনকাউন্টার করার দাবি তুলেছিলেন। এবার সেটাই সত্যি হল। পুলিশের সাথে গুলির লড়াইয়ে মৃত্যু হল মূল অভিযুক্তের। রায়গঞ্জ পুলিশ সূত্রে জানা গেছে যে, ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গ ও বিহার সীমান্তের কাছাকাছি এলাকায়। পুলিশকে ফাঁকি দিয়ে পালানোর সময় অভিযুক্ত ব্যক্তি গুলি চালায়, আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাবালিকা ধর্ষণে মূল অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু 

স্থানীয় বাসিন্দা ও পুলিশের তথ্য অনুযায়ী, রায়গঞ্জের বোগ্রাম রাইপাড়ার ১২ বছর বয়সী এক কিশোরী ৩ নভেম্বর মঙ্গলবার বিকেলে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু তারপর অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও নাবালিকা বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে রায়গঞ্জ পুলিশ। টানা দুদিন তল্লাশির পর, ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জের কুলিক নদীর কাছে আব্দুলঘাটার জঙ্গল থেকে ওই কিশোরীর পচাগলা, ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা পোশাক দেখে মৃতদেহটি শনাক্ত করেন। পরিবার অভিযোগ জানায়, কিশোরীকে নৃশংসভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুরো রায়গঞ্জ জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবি ওঠে।

আরও পড়ুন: বন্দে ভারত এক্সপ্রেসের কারণে ১৫ হাজার যাত্রীর ভোগান্তি, বদলাচ্ছে ১৩টি ট্রেনের সময়

কিশোরীর মৃতদেহ উদ্ধারের পর রায়গঞ্জ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে প্রধান অভিযুক্তকে ধরতে ব্যাপক তল্লাশি শুরু করে। তদন্তকারীরা গোপন সূত্রে খবর পান যে, ধরা পড়ার ভয়ে ওই ব্যক্তি পশ্চিমবঙ্গ-বিহার সীমান্ত দিয়ে অন্য রাজ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই তথ্যের ভিত্তিতে রায়গঞ্জ থানার একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান চালায়। শোনা যাচ্ছে, পুলিশের গাড়ি দেখে গ্রেপ্তার হওয়ার ভয়ে অভিযুক্ত ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি চালায়। এই গোলাগুলির সময় ওই অভিযুক্ত গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

google button