সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৯ নভেম্বর, সোমবার। আজকের দিনটি কেমন যাবে তা শুরু করুন আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই। নতুন একটি দিন মানেই নতুন আশা, নতুন সম্ভাবনা। গ্রহ-নক্ষত্রের অবস্থান পরিবর্তনের ফলে ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবনেও আসতে চলেছে বিভিন্ন রকম পরিবর্তন। কর্মক্ষেত্রে আজ পদোন্নতির যোগ থেকে শুরু করে ব্যবসায় লাভ কিংবা প্রেমের জীবনে টানাপোড়েন—কেমন থাকবে আজ আপনার দিনটি? জেনে নিন দৈনিক রাশিফল (Daily Horoscope)।
মেষ রাশির আজকের রাশিফল
বাইরের কার্যকলাপ আপনার জন্য উপকারে আসবে। আবদ্ধ জীবনযাপন থেকে নিজেকে মুক্ত করা উচিত। আজ খিটখিটে বা অস্থির হয়ে উঠতে পারেন। আজ আপনার কাছে প্রচুর অর্থ থাকবে এবং সাথে মানসিক শান্তিও পাবেন। আজ আপনার ভালোবাসা চারিদিকে ছড়িয়ে পড়বে। কোনও প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন না, যা আপনার প্রেমিক বা প্রেমিকাকে হতাশ করতে পারে। লক্ষ্য অর্জন করার জন্য চমৎকার দিন আজ। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে সকাল এবং সন্ধ্যাবেলা ১১ বার ওম নমঃ বুধায় নমঃ মন্ত্রটি জপ করার চেষ্টা করুন।
বৃষ রাশি
আজ অসুস্থতা নিরাময়ে নিজেরই চেষ্টা করা উচিত। কিছু ব্যবসায়ী আজ ঘনিষ্ঠ বন্ধুদের সাহায্যে লাভবান হতে পারেন। সেই অর্থ অনেক সমস্যা দূর করবে। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি ভালোভাবে কাটবে। আজ কোনও আকর্ষণীয় ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি উপযুক্ত। আকস্মিক ব্যবসায়িক ভ্রমণ ইতিবাচক ফলাফল এনে দেবে। আজ পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও সমস্যা হবে না।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে বাড়ির কেন্দ্রীয় স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন।
মিথুন রাশি
অসুস্থতা আপনার জন্য দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। পরিবারে সুখ ফিরিয়ে আনতে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হওয়ার চেষ্টা করতে হবে। খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা উচিত। শুধুমাত্র দরকারি জিনিসপত্র কিনতে হবে। আজ কথা বলার এবং সংযোগ স্থাপনের জন্য দিনটি উপযুক্ত। প্রেমের দিক থেকে আজকের দিনটি রোমাঞ্চকর হবে। ক্ষুদ্র এবং পাইকারদের জন্য দিনটি খুবই ভালো। ব্যবসায়ীদের জন্য দিনটি উপযুক্ত। পরিবার আর দাম্পত্য জীবনে সমস্যা হবে না।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য তুলসী পাতা খাওয়ার চেষ্টা করুন।
কর্কট রাশি
ধ্যান বা যোগব্যায়াম আপনার জন্য উপকারে আসবে। আজ এই রাশির জাতক-জাতিকারা বিদেশে ব্যবসা করলে সেখান থেকে লাভ হতে পারে। দিনের দ্বিতীয় ভাগে আপনি বিশ্রাম নিতে পারেন এবং পরিবারের সাথে সময় কাটাতে পারেন। আজ এই রাশির ব্যবসায়ীদের অনাকাঙ্ক্ষিত ব্যবসায়িক ভ্রমণে যেতে হতে পারে। কর্মজীবীদের অফিসে অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলা উচিত। অসমাপ্ত থাকা কাজগুলি আজ সমাপ্ত করতে পারবেন। দাম্পত্য জীবনে সমস্যা হবে না।
প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য অশ্বত্থ গাছে জল অর্পণ করার চেষ্টা করুন।
সিংহ রাশি
দিনটি আপনার জন্য উপকারে আসবে। দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে অনেকটাই মুক্তি পাবেন। আজ আপনার ভাই আপনাকে সাহায্য করতে পারে। একে অপরকে সমর্থন করা উচিত। আজ আপনি ভালোবাসার অভাব অনুভব করতে পারবেন। বিশিষ্ট শিল্পপতিদের সঙ্গে অংশীদারিত্ব লাভজনক হতে পারে। আজ আপনার মন শান্ত থাকবে। পরিবারের সদস্যদের সাথে আপনি কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো এবং জীবনসঙ্গী আপনার কষ্ট দূর করবে।
প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে চাইলে বাড়িতে একটি তামার পাত্রে গোলাপের তোড়া রাখার চেষ্টা করুন।
কন্যা রাশি
আজ আপনার মেজাজ খিটখিটে হতে পারে। অতিরিক্ত অর্থ রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারেন। বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে কোনও সান্ধ্যকালীন অনুষ্ঠানের যোগ দিতে পারেন। প্রিয়জনের সঙ্গে দেখা হতে পারে। আজ আপনার পেশাগত যোগ্যতা বাড়ানোর মাধ্যমে কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন এবং দক্ষতা উন্নত করার জন্য আজকের দিনটি ভালো। ধ্যান বা যোগব্যায়ামের মাধ্যমে আজকের দিনটি শুরু করা উচিত।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে ১১ বার ওম শুক্রায় নমঃ মন্ত্রটি জপ করার চেষ্টা করুন।
তুলা রাশি
বন্ধুদের সাথে আজ সন্ধ্যাবেলাটা চমৎকার কাটবে। তবে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকতে হবে। আজ খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা উচিত। দরকারি জিনিসপত্র কিনতে হবে। কোনও দূর সম্পর্কের আত্মীয় আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজ আপনার এমন কারও সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে যিনি আপনার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে। কর্মক্ষেত্রের দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি খুবই ভালো। সময়ের সদ্ব্যবহার করা উচিত। গুরুত্বপূর্ণ কাজে সময় না দিলে আপনারই সমস্যা হবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে সকাল এবং সন্ধ্যাবেলা ১১ বার ওম নমঃ বুধায় নমঃ মন্ত্রটি জপ করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি
ক্রমাগত ঘাড় কিংবা পিঠের ব্যথা আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। আজ বিশ্রাম নেওয়া আপনার জন্য জরুরী। দিনটি আপনার জন্য লাভজনক হবে না। খরচের দিকে নজর রাখা উচিত। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে। কোনও ঐতিহাসিক স্থানে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। আজ সন্তান এবং পরিবারকে সাহায্য করার চেষ্টা করতে হবে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে অভদ্র আচরণ করা থেকে বিরত থাকা উচিত। আজ আপনি আপনার অবসর সময়ে একটি বই পড়তে পারেন। ব্যবসায়ীদের লাভ হতে পারে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে প্রবাহিত জলে গোটা হলুদ ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন।
ধনু রাশি
ধ্যান বা যোগব্যায়ামের জন্য আজকের দিনটি উপযুক্ত। এটি না করলে আপনার কর্মশক্তি কম থাকবে। ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়দের সঙ্গে ব্যবসা করলে সাবধানে পা ফেলা উচিত। নাহলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। বাড়িতে নিজের কারণে কাউকে কষ্ট না দেওয়ার চেষ্টা করতে হবে। আজ আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব সকলের মন জয় করে নিতে পারে। অসংযত আচরণ আপনাকে সমস্যার মধ্যে ফেলবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ ভালোবাসার দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে শরীরে সোনা পরার চেষ্টা করুন।
মকর রাশি
দীর্ঘদিনের অসুস্থতা থেকে আপনি মুক্তি পেতে পারেন। বিনিয়োগ থেকে লাভ হতে পারে। আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে পুরনো বিনিয়োগ থেকে লাভ হয়েছে। দিনের শেষে আসা হঠাৎ করে কোনও পাওয়া সুসংবাদ গোটা পরিবারের জন্য আনন্দ দেবে। রোমান্টিক যাত্রা মধুর হলেও স্বল্পস্থায়ী হতে পারে। আজ আপনার জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করা দরকার নেই। অসুস্থতার কারণে আপনি আপনার দাম্পত্য জীবনে নিজেকে আটকে পড়েছেন বলে অনুভব করতে পারেন।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে চাইলে ভগবান গণেশের ছবি নিজের কাছে রাখার চেষ্টা করুন।
কুম্ভ রাশি
আজ আপনার ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে ভালো ফলাফল পাবেন। বিদেশে সংযোগ রয়েছে এমন ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হতে পারে। আজ পরিস্থিতি বিবেচনা করে কাজ করাই উচিত। ধৈর্য সহকারে সবকিছু সামাল দিতে হবে। রোমান্টিক সাক্ষাৎ উত্তেজনাপূর্ণ হবে। আজ সেমিনার বা প্রদর্শনী আপনাকে নতুন তথ্য দিতে সাহায্য করবে। ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি ভালো। কিন্তু পরিবার ও দাম্পত্য জীবনে ঝামেলার সম্ভাবনা রয়েছে। আজ আপনার জীবনসঙ্গী তার বন্ধুদের সঙ্গে অতিরিক্ত সময় কাটাতে পারে।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য টানা ১০৮ দিন কোনও বয়স্ক মহিলার পা ছুঁয়ে প্রণাম করুন।
মীন রাশি
সবাইকে সাহায্য করার ইচ্ছা আপনাকে ক্লান্ত করে দেবে। অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে বিরত রাখাই উচিত। নাহলে প্রয়োজনের সময় টাকা পাবেন না। পারিবারিক অনুষ্ঠানে আপনি সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন। আজ রোমান্টিক স্মৃতিগুলো আপনাকে আচ্ছন্ন করে তুলতে পারে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিলে আপনারই ক্ষতি হবে। জীবনসঙ্গী আপনার কাছে দেবদূতের মতো আচরণ করবে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি ইতিবাচক। আজ পরিবার ও দাম্পত্য জীবনে সমস্যা হবে না।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে হলুদ ভাত রান্না করে গরিবদের মধ্যে বিতরণ করুন।
প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।










