সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৮ নভেম্বর, রবিবার। যুবককে খুন তরুণীর, দীপাবলিতে বার্তা প্রধানমন্ত্রীর, স্কুল পরিদর্শনের জন্য ৭১ লক্ষ টাকা বরাদ্দ….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) দীপাবলিতে দিমাগি নকশালদের উদ্দেশ্যে বার্তা প্রধানমন্ত্রীর
দীপাবলিতে ছত্তিশগড়ের বস্তারে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে উৎসব পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই দিমাগি নকশালদের উদ্দেশ্যে দিলেন বড় বার্তা। তিনি বলেন, ২০২৬ সালের দীপাবলি সত্যিই বিশেষ। নকশালবাদ ও মাওবাদী সন্ত্রাসের বিরুদ্ধে কয়েক দশকের লড়াইয়ে দেশ জয়ী হয়েছে। এই প্রথম দেশের প্রতিটি জেলা নকশালমুক্ত। প্রায় ৪০-৫০ বছর পর এমন দীপাবলি এসেছে, যেখানে দেশের প্রতিটি জেলা নকশালমুক্ত। এই সাফল্যের পিছনে নিরাপত্তা রক্ষীদের অবদান রয়েছে বলেই জানান তিনি। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৯) স্কুল পরিদর্শনের জন্য ৭১ লক্ষ টাকা বরাদ্দ
রাজ্যের স্কুল পরিদর্শন ব্যবস্থাকে আরও জোরদার করতে এবার বিরাট পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের। বরাদ্দ করা হল ৭১ লক্ষ টাকা। মাধ্যমিক স্তরের গাড়ি ভাড়ার জন্য মোট ২০ লক্ষ ৫০ হাজার টাকা এবং মোবাইল ফোন কেনার জন্য জেলাগুলিকে ৭ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে বলেই খবর। আগে স্কুল পরিদর্শনের জন্য নিয়মিত সরকারি অর্থ পাওয়ার ক্ষেত্রে সমস্যা ছিল বলেই অভিযোগ। তবে নতুন বরাদ্দে সেই সমস্যা অনেকটাই মিটবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৮) কালীঘাট কাণ্ডে বিপাকে মৃত শিল্পীরা
জন্মদিনের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। তৃণমূল এবং বিজেপি কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কালীঘাট। তবে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি পুলিশের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। তবে সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের কিছু পদক্ষেপের কারণে এবার বিপাকে পড়লেন স্থানীয় মৃত শিল্পীরা। কালীঘাট পটুয়াপাড়া এবং সংলগ্ন রাস্তায় বড় বড় কাটআউট, ব্যানার লাগানোর পাশাপাশি কড়া পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়। এর কারণে তাঁরা আর মূর্তিগুলি ক্রেতাদের হাতে তুলে দিতে পারছেন না। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৭) কল্যাণী এইমসে সবথেকে বড় টিউমার অপসারণ
বিরাট সাফল্য অর্জন করল কল্যাণী এইমস। নিউরোসার্জারি, অ্যানেস্থেসিওলজি এবং ট্রান্সফিউশন মেডিসিন—এই তিনটি গুরুত্বপূর্ণ বিভাগের সম্মিলিত প্রচেষ্টায় এক যুবকের মাথা থেকে প্রায় ২.৫ কিলোগ্রামের একটি অস্বাভাবিক মস্তিষ্কের টিউমার সফলভাবে অপসারণ করা সম্ভব হল বলেই খবর। এমনকি চিকিৎসকরা জানিয়েছেন, এটি এখনও পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে নথিভুক্ত হওয়ার সবচেয়ে বড় টিউমার। জানা গিয়েছে, বিহারের কাটিহারের বাসিন্দা ২৬ বছর বয়সী এক যুবক বেশ কয়েক মাস ধরেই অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন। তবে কল্যাণী এইমস থেকে নিজের জীবন ফিরে পেয়েছেন তিনি। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৬) চুক্তিভিত্তিক সিভিক ভলেন্টিয়ারদের যাচাইয়ের নির্দেশ পশ্চিমবঙ্গ সরকারের
চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে এবার বিরাট পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের। তৃণমূল আমলে লক্ষ লক্ষ চাকরি শুধুমাত্র চুক্তির ভিত্তিতে দেওয়া হয়েছিল। এমনকি শিক্ষকদের পাশাপাশি ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ারসহ রয়েছে বিভিন্ন পদ। তবে তাদের আইনের পথে নিয়োগ করা হয়েছিল কিনা তা জানতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার। ২০১৩ সালে ১ লক্ষ ৩০ হাজার সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে এবার প্রত্যেকটি চাকরি যাচাই-বাছাই করা হবে বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৫) কালীঘাট কাণ্ডে গ্রেফতার ২
অভিষেকের জন্মদিনের রাতে কালীঘাটের বাড়িতে তৈরি হয় ধুন্ধুমার কাণ্ড। গুরুতর আহত হন বেশ কয়েকজন কর্মী। তবে সেই ঘটনায় এবার গ্রেফতার করা হল দুজনকে। পাশাপাশি অভিষেকসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তারা ইকবালপুরের বাসিন্দা। আর ঘটনায় পদক্ষেপ নিতে অভিষেকসহ মোট চারটি এফআইআর দায়ের করা হয়েছে। অভিষেকের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত বিজেপি কর্মীদের বিরুদ্ধে যেমন অভিযোগ রয়েছে, তেমন তৃণমূল কর্মীদের বিরুদ্ধেও দায়ের করা হয়েছে এফআইআর। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৪) স্বচ্ছতার নিরিখে রেকর্ড গড়ল তারকেশ্বর
স্বচ্ছতার নিরিখে রাজ্যের মধ্যে এগিয়ে এল হুগলি জেলার তারকেশ্বর। কেন্দ্রীয় আবাসন এবং নগর উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া হতে চলেছে জাতীয় পুরস্কার। দিল্লিতে বিজ্ঞান ভবনে আগামী ১১ নভেম্বর রাষ্ট্রপতি এই পুরস্কার রাজ্যের হাতে তুলে দেবেন। অগ্রিমিত্রা পাল এক্স হ্যান্ডেলে লিখেছেন, দীপাবলির প্রাক্কালে নয়াদিল্লি থেকে একটি সুখবর আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত। আমি অত্যন্ত আনন্দিত যে, গত কয়েক মাসে নেওয়া বিভিন্ন সংশোধনমূলক পদক্ষেপের ফলে আমাদের অধিকাংশ শহরের মূল্যায়ন করা হয়েছে এবং আমাদের ঐতিহাসিক শহর তারকেশ্বর ‘স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৫-২৬’-এ জাতীয় পুরস্কার অর্জন করেছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৩) সন্তান প্রসবের পর ফেলে দেওয়ার অভিযোগ নাবালিকার বিরুদ্ধে
হুগলির উত্তরপাড়া পৌরসভার এক নার্সিংহোমে শৌচাগারে সন্তান প্রসবের পর জানলা দিয়ে সদ্যজাতকে নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠল নাবালিকা মায়ের বিরুদ্ধে। জানা গিয়েছে, গভীর রাতে পেটে ব্যথা নিয়ে উত্তরপাড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন বছর ১৬-র নাবালিকা। পরদিন শনিবার সেই নাবালিকা একা একা শৌচাগারে গিয়েছিলেন। আর তখনই সন্তান প্রসবের পর জানলা দিয়ে সদ্যজাতকে নিচে ছুড়ে ফেলে দেন। এমনকি নাবালিকার মা বলেন, “আমরা কিছুই জানতাম না। ও পেটে ব্যথা বলছিল। সেই কারণে হাসপাতালে ভর্তি করেছিলাম।” বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
২) বিএসএফ জওয়ানদের পুরস্কারের ঘোষণা মুখ্যমন্ত্রীর
দীপাবলির দিন দেশের সুরক্ষায় নিয়োজিত বিএসএফ জওয়ানদের সঙ্গে সময় কাটালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এবার তাঁদের স্বীকৃতিতে বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন তিনি। ২০২৭ সাল থেকে সীমান্তে ভালো কাজের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জওয়ানদের সীমামিত্র সম্মান দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। রবিবার হিঙ্গলগঞ্জের সীমান্তে গিয়ে জওয়ানদের মিষ্টিমুখ করে এই আনুষ্ঠানিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এমনকি তিনি বলেন, “আগের সরকার বিএসএফদের উদ্দেশ্য অনেক খারাপ ভাষা ব্যবহার করেছিল। তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।” বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
১) গড়িয়ায় লিভ-ইন সম্পর্কে থাকা তরুণীর হাতে প্রাণ গেল যুবকের
ভয়ংকর কাণ্ড গড়িয়ায়। লিভ-ইন সম্পর্কে থাকা সঙ্গীর হাতেই প্রাণ গেল এক যুবকের। জানা গিয়েছে, শনিবার ৭ নভেম্বর রাতে গড়িয়ার ফরতাবাদ এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে একইসঙ্গে থাকতেন যুগল। রাতের দিকে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে দু’জনের মধ্যে ঝামেলা হয়। সেই অশান্তির মাঝেই ধারালো অস্ত্র দিয়ে যুবকের শরীরে আঘাত করেন তরুণী। গুরুতর জখম অবস্থায় রক্তাক্ত যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন










