প্রীতি পোদ্দার, কলকাতা: দীপাবলি (Diwali 2026) মানেই আলোর উৎসব, একরাশ আনন্দ আর একে অপরের মুখে হাসি ফোটানোর মধ্যে দিয়ে সকলেই এই উৎসব পালন করে থাকেন। কিন্তু এই উৎসবের মরশুমে শহরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে তা খতিয়ে দেখতে এবার ময়দানে নামলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। গাড়ি করে ঘুরলেন গোটা এলাকা।
এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
দীপাবলির আনন্দ থেকে কেউ যাতে বঞ্চিত না হন, তার জন্য একের পর এক কড়া পদক্ষেপ নিয়ে চলেছে বিজেপি সরকার। তেমনই শহরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর হয়ে উঠেছে রাজ্য প্রশাসন। তাই এবার নিজের বিভাগের দায়িত্ব ঠিকঠাক পালন হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে কলকাতার হাজরা এলাকার পরিস্থিতি দেখলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি পরিদর্শন করেন তিনি।
Kolkata, West Bengal: Minister Agnimitra Paul takes stock of the situation in the Hazra area along with Kolkata Police.
(Source: Agnimitra Paul Office) pic.twitter.com/99HGfWPYIv
— IANS (@ians_india) November 8, 2026
নিরাপত্তা ও যান চলাচলে বাড়তি নজরদারি
মূলত সাধারণ মানুষের নিরাপত্তা, যান চলাচল এবং এলাকার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখাই ছিল মন্ত্রী অগ্নিমিত্রা পালের অন্যতম উদ্দেশ্য। উল্লেখ্য, কলকাতার অন্যতম ব্যস্ত এলাকাগুলির মধ্যে হাজরা মোড় হল অন্যতম। এছাড়াও কালীঘাট রোড এবং আশপাশের সংযোগকারী রাস্তাগুলিতে প্রতিদিনই প্রচুর মানুষের যাতায়াত করে। উৎসবের মরশুমে যাতে এইসমস্ত রাস্তায় মানুষের ভিড় ও যানবাহনের চাপ যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কালীপুজো মিটলেই এদিকে আবার আসছে ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজো। সে নিয়েও বেশ ব্যস্ত তিনি।
আরও পড়ুন: হলদিয়া থেকে সরাসরি চিত্তরঞ্জন যাওয়ার একমাত্র সরকারি বাস, জানুন রুট ও সময়সূচি
চন্দননগর ও কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোকে আরও সুশৃঙ্খল ও আন্তর্জাতিক মানের করে তুলতে ইতিমধ্যেই জেলা প্রশাসন, পুলিশ কমিশনার ও স্থানীয় বিধায়কদের সাথে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন মন্ত্রী (Agnimitra Paul)। এছাড়াও ছটপুজো যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য মন্ত্রী অগ্নিমিত্রা পাল পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই এবং কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে নিয়ে কলকাতা ও হাওড়ার বিভিন্ন গঙ্গার ঘাট ঘুরে পরিদর্শন করেছেন।










