বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যেন থামছেই না। আর এই এক কারণে ব্ল্যাক সি (Black Sea) বা কৃষ্ণসাগরে বাণিজ্য ও খাদ্যশস্য পরিবহণ বড়সড় ধাক্কা খেয়েছে। এমতাবস্থায়, যুদ্ধের উত্তেজনা প্রশমিত করতে রাশিয়া (Russia) এবং ইউক্রেনের মধ্যে তিন দফা প্রস্তাব রেখেছে ভারত। পাশাপাশি কৃষ্ণ সাগর দিয়ে খাদ্যশস্য এবং অন্যান্য জ্বালানি পরিবহন নিরাপদ রাখতে দুই দেশের সাথে আলোচনা চালাচ্ছে নয়া দিল্লি। ভারতের বক্তব্য, যুদ্ধ পরিস্থিতি যাই হোক না কেন, খাদ্যশস্য থেকে শুরু করে জ্বালানি তেল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যের আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা যেন সামরিক সংঘাত বা বিধি-নিষদের জন্য বাধাগ্রস্ত না হয়।
দুই দেশকে বড় প্রস্তাব ভারতের
বছরের পর বছর ধরে সংঘাতে লিপ্ত রাশিয়া এবং ইউক্রেন। যার প্রভাব পড়েছে গোটা বিশ্বে! কৃষ্ণ সাগরেও যাতে এই যুদ্ধের বিরূপ প্রভাব না পড়ে তা নিয়ে আগে থেকেই সতর্ক ভারত। ঠিক সে কারণেই এবার আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থাকে রক্ষা করার তাগিদে রাশিয়া এবং ইউক্রেনকে ভারত যে প্রস্তাব দিয়েছে তাদের স্পষ্ট করে বলা হয়েছে, দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি গুরুতর হলেও আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা অর্থাৎ কৃষ্ণ সাগর দিয়ে জ্বালানি সহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ যেন বাধা প্রাপ্ত না হয়। ভারতের দ্বিতীয় প্রস্তাব, কৃষ্ণ সাগর দিয়ে খাদ্যশস্য এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি গুরুত্বপূর্ণ বন্দর ও পরিবহণ রুটে আমলা বন্ধ করে নিরাপদে যাতায়াতের ব্যবস্থা করতে হবে। রাশিয়া এবং ইউক্রেনকে দেওয়া তিন নম্বর প্রস্তাবে ভারতের তরফে বাণিজ্যিক জাহাজ, অসামরিক নাবিক এবং সামুদ্রিক বাণিজ্যপথে হামলা বন্ধের দাবি জানানো হয়েছে। নয়া দিল্লি একেবারে স্পষ্ট করে জানিয়েছে, খাদ্য নিরাপত্তার মতো জরুরি এবং মানবিক বিষয়কে একেবারেই যুদ্ধের রাজনৈতিক শর্তের সাথে যুক্ত করা উচিত নয়।
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব পেয়ে গেলেন সঞ্জু স্যামসন, খেলবেন এই টুর্নামেন্টে
নির্দিষ্ট বক্তব্যের মধ্যে দিয়ে ভারত আরও একটা বিষয় খুব পরিষ্কার করে দিয়েছে যে, এই কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি দিয়েই রাশিয়া এবং ইউক্রেনের বিপুল খাদ্যশস্য এবং জ্বালানি বিশ্বের বহু দেশে যায়। বিশেষ করে এর উপর উত্তর এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলি নির্ভরশীল। কাজেই নির্দিষ্ট বাণিজ্যপথকে নিরাপদ রাখার দায়িত্ব প্রত্যেকের। এদিকে ইতিমধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ভারত ব্ল্যাক সি-তে ফুড করিডর তৈরির ক্ষেত্রে পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইতিমধ্যেই রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সাথে কথা বলে অবস্থান স্পষ্ট করেছেন।










