পাকিস্তান থেকে অর্থ আসছে অভিজিতের সিজেপিতে! বিস্ফোরক মোদীর কেবিনেট মন্ত্রীর

Published:

Jitendra Singh

সৌভিক মুখার্জী, কলকাতা: বিদেশ থেকে ককরোচদের পার্টিতে ফান্ড ঢোকে, এই অভিযোগ দীর্ঘদিন ধরেই করছে বিরোধীরা। তবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে চলা আন্দোলনের পিছনে সেই বিদেশী চক্রান্তের অভিযোগ তুলে এবার বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh)। তাঁর দাবি, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আমেরিকা থেকে এবং দলের সহপ্রতিষ্ঠাতা ও আশুতোষ রঙ্কা সরাসরি পাকিস্তান থেকে আর্থিক অনুদান পাচ্ছেন। এসআইআরকে হাতিয়ার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্যই বিদেশ থেকে এই অর্থ আসছে বলে অভিযোগ তাঁর।

পাকিস্তান থেকে অর্থ আসছে সিজেপিতে

নয়দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, দেশের ভেতরে এবং বাইরে সক্রিয় ভারত বিরোধী বিভিন্ন সংগঠন আর বিদেশী মদতপুষ্ট এনজিওগুলো এই সরকার বিরোধী প্রচারের পিছনে রয়েছে। তাঁর কথায়, “তথাকথিত স্বঘোষিত কিছু নেতা নিজেদের স্বার্থে ভুয়ো বয়ান তৈরি করছেন। যারা নিজেদের নেতা বলা দাবি করে আসছেন, তারা আসলে বিদেশী উৎস থেকে টাকা পাচ্ছেন। দীপকে অর্থ নিচ্ছেন আমেরিকাভিত্তিক কিছু এজেন্ট থেকে আর আশুতোষ রঙ্কা পাকিস্তানের রাজনীতিবিদ এবং নিজের হ্যান্ডেলারদের মাধ্যমেই তহবিল সংগ্রহ করছেন।”

এমনকি ওই মন্ত্রী আরো অভিযোগ করেছেন, এই প্রচারের আর্থিক লেনদেনের পর্যাপ্ত প্রমাণ সরকারের কাছে রয়েছে। আর ওই অভিযানে সামিল এক মহিলা কর্মী এর আগে অপারেশন সিঁদুরের সময়ও বিজেপির সহায়তা পেয়েছিলেন বলে দাবি করেন তিনি। পাশাপাশি বিদেশি তহবিলের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সরকারের গৃহীত পদক্ষেপ হিসেবে তিনি FCRA-র গুরুত্বের কথা উল্লেখ করেন। তাঁর দাবি, এই কর্মকাণ্ডের পিছনে প্রভাবশালী ব্যক্তি এবং কর্পোরেট শক্তির মদত রয়েছে।

এদিকে ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে ওঠা বিরোধিতাকে পুরোপুরি উড়িয়ে দিয়ে জিতেন্দ্র সিং জানিয়েছেন, গোয়েন্দা তথ্য এবং উপলব্ধ নথি স্পষ্ট করে দিয়েছে যে এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যারা এই অভিযোগ তুলছেন তাদের কোনও গ্রহণযোগ্যতাই নেই এবং তাদের অর্থের উৎস খতিয়ে দেখা প্রয়োজন। নিজেদের রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং জমি হারিয়ে তারা সমাজে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন।

আরও পড়ুন: রাজ্যে ফের ৭১৯০ শূন্যপদে চাকরি, নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

একই সঙ্গে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলির বিরুদ্ধে তিনি দ্বিমুখী আচরণের অভিযোগ তুলেছেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বিরোধী দলগুলি সবসময় নিজেদের সুবিধামতো বেছে বেছে ইস্যু তৈরি করছে। শিক্ষা ব্যবস্থা বা পরীক্ষার মতো স্পর্শকাতর ক্ষেত্রে দিল্লিতে প্রতিবাদ হলেও কংগ্রেসশাসিত কর্ণাটক বা পাঞ্জাব চুপ থাকে। আর নির্বাচনে জয়লাভ করতে ব্যর্থ হয়ে বিরোধীরা সাধারণ মানুষকে উস্কে দিয়েই আন্দোলনের নামে রাস্তায় বিশৃঙ্খলা তৈরি করছে।

google button