আজকের দিনেই ভারতের প্রথম মোবাইল কল করেন জ্যোতি বসু, কাকে এবং কত খরচ হয়?

Published:

First Mobile Call

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে মোবাইল ফোন ছাড়া একটা বিন্দু টেকা দুষ্কর! তবে আপনি কি জানেন, ভারতবর্ষে প্রথম ফোন কলটি (First Mobile Call) তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর হাত ধরেই হয়েছিল? হ্যাঁ, ১৯৯৫ সালের আজকের দিনটি অর্থাৎ ৩১ জুলাই ভারতবর্ষের ইতিহাসে বিশেষ স্মরণীয় দিন। কারণ, আজ থেকে ঠিক ৩১ বছর আগে এই দিনটিতেই তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কলকাতার রাইটার্স বিল্ডিং থেকে দিল্লির সঞ্চার ভবনে পি ভি নরসীমা সরকারের যোগাযোগ মন্ত্রী সুখ রামকে সরাসরি ফোন কলের মাধ্যমে যোগাযোগ করেছিলেন।

ভারতবর্ষের ইতিহাসে প্রথম ফোন কল

আসলে তৎকালীন সময়ে জ্যোতি বসুর নোকিয়ার একটি হ্যান্ডসেট ব্যবহার করেছিলেন। সেই সময় ভারতের বিকে মোদী এবং অস্ট্রেলিয়ার টেলস্ট্রার সংস্থা যৌথ উদ্যোগে কলকাতা আর দিল্লির মধ্যে নেটওয়ার্ক স্থাপন করা হয়েছিল। আর ভারতের সেই প্রথম নেটওয়ার্কের মাধ্যমেই জ্যোতি বসু ফোন কলটি করেছিলেন। আসলে জ্যোতি বসু সেই সময়ই বিবেক মোদীকে অনুরোধ করেছিলেন যাতে প্রথম ফোন কলটি কলকাতা এবং দিল্লির মধ্যেই সম্পন্ন হয়। সেই কথা রেখেই জ্যোতি বসুকে দিয়েই প্রথম করানো হয়েছিল ফোন কল। এবার নিশ্চয়ই মনে প্রশ্ন জাগতে পারে, এই কলটি করতে তৎকালীন সময় কত টাকা খরচ হয়েছিল?

আসলে সেই সময় মোবাইল ফোন ব্যবহার করা মানে চন্দ্র ছোঁয়ার মতো অবস্থা ছিল! জানা যায়, ওই সময় প্রতি মিনিটে ৮.৪ টাকা করে খরচ হতো ফোন কলে। এমনকি ইনকামিং এবং আউটগোয়িং, দুই কলের জন্যই এই টাকা দিতে হতো। পাশাপাশি পিক আওয়ারে কল খরচ আরও বেড়ে যেত। তখন প্রতি মিনিট কথা বলার জন্য গুনতে হতো ১৬.৮ টাকা। কিন্তু বর্তমান সময়ে সেই খরচ বলতে গেলে গরিব মানুষেরও সাধ্যের মধ্যে। কারণ, রিলায়েন্স জিও বাজারে প্রবেশ করার পর ভারতের মোবাইল নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কার্যত জোয়ার লেগেছিল। এখন সামান্য ৩০০ টাকা খরচ করলেই একমাস নিশ্চিন্তে কথা বলা যায়।

আরও পড়ুন: মোহভঙ্গ? তৃণমূলে ফিরতে প্রস্তুত ৩ NCPI সাংসদ! প্রকাশ্যে এল নাম

আসলে রিলায়েন্স জিওর পাল্লায় পড়ে অন্যান্য টেলিকম সংস্থাগুলিও তাদের রিচার্জ প্ল্যানের খরচ কমাতে থাকে। এমনকি ফোন কলের পাশাপাশি এখন ইন্টারনেট ব্যবহারের খরচও অনেক কম। আর সবথেকে বড় ব্যাপার, শুধুমাত্র স্মার্টফোনের মাধ্যমেই ভারতের ৮০ কোটি দরিদ্র মানুষের জীবনযাত্রা সম্পূর্ণ বদলে গিয়েছে। কারণ, বর্তমানে অফিস থেকে শুরু করে যে কোনও কাজ, এই স্মার্টফোনের মাধ্যমেই সম্পন্ন হয়।