সৌভিক মুখার্জি, কলকাতা: কুখ্যাত মাফিয়া নেতা তথা প্রাক্তন সাংসদ আতিক আহমেদের কনিষ্ঠ পুত্র আবান আহমেদ (Aban Ahmed) ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গতকাল গভীর রাতে ঝাঁসি-কানপুর জাতীয় সড়কে পুঞ্চ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এমনকি আবানের আরেক সঙ্গীও মারা গিয়েছে বলে খবর। পাশাপাশি আরও তিনজন গুরুতরও আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন আতিক আহমেদের ছেলে
পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাতে পুঞ্চ এলাকার খিল্লি গ্রামের কাছে জাতীয় সড়কের উপরেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। কানপুর থেকে ঝাঁসিগামী তাদের ওই গাড়ি গাড়ি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। তবে ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে গাড়িটি কার্যত দুমড়ে মুছড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এমনকি গাড়িতে থাকা দু’জনের মৃত্যু হয়, যাদের মধ্যে একজন আবান আহমেদ, তিনি আতিক আহমেদের ছেলে। তবে অপরজনের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি বলেই পুলিশ সূত্রে খবর।
VIDEO | Jhansi, Uttar Pradesh: Abaan Ahmed, son of slain gangster-turned-politician Atiq Ahmad, reportedly killed in a road accident. Visuals from Trauma Centre, Jhansi, where Abaan’s body has been kept.
(Source: Third Party)
(Full video available on PTI Videos -… pic.twitter.com/6CDdYlg1al
— Press Trust of India (@PTI_News) August 6, 2026
স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু হয়। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের পাঠানো হয়েছে। তবে এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চালানো হচ্ছে। যদিও এই দুর্ঘটনার পর ওই জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যান নিয়ন্ত্রণ করা হয়। তবে পরে আবারও পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।
আরও পড়ুন: “যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন…” অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আপডেট
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনা ঘটেছে। তবে আবান আহমেদ ছিলেন কুখ্যাত মাফিয়া আতিক আহমেদের কনিষ্ঠ পুত্র। তার বড় ভাই আলী আহমেদ, তিনি বর্তমানে ঝাঁসির জেলে বন্দী। অন্যদিকে জ্যেষ্ঠ পুত্র উমর আহমেদ বর্তমানে লখনৌ জেলে রয়েছেন। প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক দুষ্কৃতীমূলক অপরাধের অভিযোগ রয়েছে বলেই খবর। এছাড়াও তাদের আরও দুই ভাই রয়েছে। তবে গাড়ি দুর্ঘটনায় নিহত পঞ্চম তথা কনিষ্ঠতম পুত্র।










