সহেলি মিত্র, কলকাতাঃ রেলে চাকরি করেন, অথচ রয়েছে রেশন কার্ড (Ration Card)। প্রায় ১.৮২ লক্ষ রেল কর্মীর রেশন কার্ড তৈরি করা হয়েছে বলে খবর। প্রশ্ন উঠছে, সরকারি চাকরি করেও (Railway Workers) কীভাবে তাঁরা সস্তায় রেশন নিতে পারেন? তাঁদের কি আর চাকরি থাকবে না? চলুন জেনে নেওয়া যাক।
স্ক্যানারে ১.৮২ লক্ষ রেল কর্মী!
জাতীয় খাদ্য সুরক্ষা আইন (এনএফএসএ)-এর অধীনে জারি করা রেশন কার্ডধারীদের তালিকায় দেশজুড়ে কর্মরত ১.৮২ লক্ষেরও বেশি রেল কর্মচারীর নাম সম্ভাব্যভাবে অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। খাদ্য ও গণবন্টন অধি দফতরের তদন্তে বিষয়টি প্রকাশ্যে আসার পর রেলওয়ে বোর্ড কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
রেল বোর্ড সমস্ত জোনাল রেলওয়ে এবং উৎপাদন ইউনিটকে তাদের কর্মচারীদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং এনএফএসএ-এর অধীনে ইস্যু করা রেশন কার্ড জমা দেওয়ার পরামর্শ দিতে নির্দেশ দিয়েছে। জানা গিয়েছে, রেলওয়ে বোর্ড ১১ই নভেম্বর সমস্ত জেনারেল ম্যানেজারকে একটি চিঠি জারি করে। চিঠিটি জারি করেন ডেপুটি ডিরেক্টর এস্টাবলিশমেন্ট (জি), এসকে রাই। এতে বলা হয়েছে যে, খাদ্য ও গণবন্টন বিভাগের ‘রাইটফুল টার্গেটিং ক্যাম্পেইন’ চলাকালীন দেশজুড়ে কর্মরত ১,৮২,২৮৩ জন রেল কর্মচারীর নাম সম্ভাব্য এনএফএসএ রেশন কার্ড গ্রহীতাদের তালিকায় পাওয়া গেছে।
আরও পড়ুন: ফের মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে কমে গেল সোনা, রুপোর দাম! আজকের রেট
চাকরি যাবে সকলের?
চিঠি অনুসারে, বেশিরভাগ রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি এনএফএসএ-এর অধীনে সুবিধাভোগী নির্বাচনের জন্য বর্জনের মানদণ্ড বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। এই মানদণ্ডগুলিতে সরকারি কর্মচারী, পাবলিক সেক্টর আন্ডারটেকিংস (পিএসইউ), স্বায়ত্তশাসিত সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষের কর্মচারীদের তাদের কর্মসংস্থানের অবস্থা বা কর্মসংস্থান থেকে প্রাপ্ত আয়ের উপর আয়কর প্রদানের যোগ্যতার কারণ দেখিয়ে এই প্রকল্পের সুবিধা থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও যারা রেশন কার্ড তৈরি করেছেন তাঁদের চাকরি যাবে কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা তৈরি হয়েছে।
রেলওয়ে বোর্ড সমস্ত জোনাল রেলওয়ে এবং উৎপাদন ইউনিটকে এনএফএসএ (NFSA)-এর অধীনে প্রদত্ত রেশন বা ভর্তুকি গ্রহণ না করার বিষয়ে তাদের কর্মচারীদের অবহিত করার নির্দেশ দিয়েছে। এনএফএসএ রেশন কার্ডধারী কর্মচারীদের সেগুলি জমা দেওয়ার জন্য পরামর্শ দিতে হবে। এছাড়াও










