বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার আগেই ভারতীয় টেস্ট দলে (Team India) হয়ে গেল বড়সড় রদবদল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের দলে জায়গা পেলেন জোরে বোলার গুরনুর ব্রার (Gurnoor Brar)। তবে বাদ দেওয়া হয়েছে কলকাতার নাইট রাইডার্স দলে খেলা অভিজ্ঞ স্পিনার কুলদীপ যাদবকে। এছাড়াও টেস্ট দলে থাকছেন দাপুটে উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। তিনি অবশ্য ওয়েলিংটনে টিম ইন্ডিয়ায় যোগ দেবেন।
হঠাৎ কেন এমন বদল?
আসন্ন ভারত বনাম নিউজিল্যান্ড টেস্টের জন্য নিউজিল্যান্ডের আবহাওয়া এবং পিচের কথা মাথায় রেখে টেস্ট দলে বদল এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে গুরনুরকে দলে এন্ট্রি দিলেও প্লেয়ারের সংখ্যা বাড়ায়নি নির্বাচন কমিটি। বরং বাদ দেওয়া হয়েছে দক্ষ ভারতীয় স্পিনার কুলদীপ যাদবকে। যে কারণে অবশ্য কিছু ক্ষেত্রে সমালোচিত হচ্ছে BCCI। বোর্ডের একটি সূত্র দাবি করছে, নিউজিল্যান্ডের মাটিতে লাল বলের ক্রিকেটে অতিরিক্ত স্পিনার খেলানোর সুযোগ নেই। সে কারণে তাঁকে সে দেশে না নিয়ে গিয়ে দেশে ফিরে ঘরোয়া ক্রিকেটে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে নতুন বোলার হিসেবে গুরনুরকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে সুযোগ দেওয়ায় আসন্ন পঞ্চম ওয়ানডের দল থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। টেস্টের জন্য এই সময়টায় বিশ্রামে থাকবেন এই ভারতীয় ক্রিকেটার। এদিকে একটা দীর্ঘ সময় ভারতীয় দল থেকে বিচ্ছিন্ন থাকার পর আবারও টিম ইন্ডিয়ায় ফিরছেন উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। যা খবর, প্রথম টেস্টের আগে ওয়েলিংটনে জাতীয় শিবিরে যোগ দেবেন তিনি।
আরও পড়ুন: ৬ উইকেট তুলে টিম ইন্ডিয়াকে গুঁড়িয়ে দেওয়া ম্যাট হেনরি বাদ, শেষ ম্যাচের আগে স্বস্তিতে ভারত!
এক নজরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দল
শুভমন গিল (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পড়িক্কল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, অনশুল কম্বোজ, জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপ, সাই সুদর্শন, নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, গুরনুর ব্রার।










